1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
Title :
কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০ প্রেমিকার বিয়ে হওয়ায় ভৈরবে আবাসিক হোটেলে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা সিলেট বিভাগের ৬ নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে, প্লাবিত হচ্ছে নিম্ন এলাকা হবিগঞ্জে খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ব্যাপক ক্ষতি সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন

ওয়েলিংটনে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

  • আপডেট : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২, ১১.৫৯ এএম
  • ২৩২ Time View

ওয়েলিংটনে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড নারী দলের বিপক্ষে আট উইকেটে হেরেছে বাংলাদেশ নারী দল। এদিনও ব্যাটিং ব্যর্থতার মাশুল দিয়েছে বাংলাদেশের মেয়েরা।

টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ১৮০ রান তোলে তারা। মূলত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটেই এই লক্ষ্য দাঁড় করাতে পারে বাংলাদেশ।

রান আউট হওয়ার আগে ১৩৩ বলে চারটি চার ও একটি ছক্কায় ৭৩ রান করেন জ্যোতি। এ ছাড়া ওপেনার শারমিন আক্তার ২৯ ও লতা মন্ডল ২২ রান করেন। শেষ দিকে রিতু মনি করেন ৯ বলে ১৫ রান। আর কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। কিউইদের হয়ে ২৩ রান খরচায় চার উইকেট নেন জেস কার। ফ্র্যান জোনাস নেন ৪২ রান খরচায় এক উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে ৩১ ওভারেই খেলা শেষ করে ফেলে নিউজিল্যান্ডের মেয়েরা। দলীয় ৫০ রানে অবশ্য দুটি উইকেট হারায় তারা। ২১ রান করা কিউই দলপতি সোফি ডিভাইনকে ফেরান জাহানারা আলম। তারপর অ্যামেলিয়া কারকেও শুন্য রানে বোল্ড করেন তিনি। যদিও শেষরক্ষা হয়নি। ৯১ বলে ৯৩ রান করে অপরাজিত থাকেন আরেক ওপেনার সুজি বেটস। সঙ্গে ম্যাডি গ্রিন ৭০ বলে ৫৯ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com