1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
Title :
নিহত রাকিব জিপিএ-৫ পেয়েছে; গোপালপুরের বাড়িতে মিষ্টি বিতরণের পরিবর্তে কুলখানি অনুষ্ঠিত এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখার উদ্বোধন প্রবাসী বাংলাদেশিদের জন্য ট্রাস্ট ব্যাংকের এনআরসিটি হিসাব চালু স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে চুয়াডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন পর্যটন ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে গুরুত্ব দিয়ে শেষ হলো পর্যটন মেলা ২০২৬ কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন ডিজিটাল ন্যানো ঋণ চালুর লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও শেবা.এক্সওয়াইজেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর লভ্যাংশ ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স

রোনালদোকে বেঞ্চে রেখেই মাঠে নামছে পর্তুগাল

  • আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ৮.৫০ পিএম
  • ২৫২ Time View

পর্তুগালের শেষ ষোলোর ম্যাচে একাদশে ছিলেন না সময়ের সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। ফর্ম না থাকায় তার বদলি হিসেবে সুযোগ পান গনকালো রামোস। সুইজারল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে হ্যাটট্রিকও করেন তিনি। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও রামোসের ওপর আস্থা রেখেছেন কোচ ফার্নান্দো সান্তোস। রোনালদোর পরিবর্তে তিনিই সুযোগ পেয়েছেন দলের একাদশে।

শেষ নকআউটের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ৬-১ গোলের বিশাল ব্যবধানে জিতেছিল পর্তুগাল। ওই ম্যাচে রামোসের হ্যাটট্রিক ছাড়াও গোল পেয়েছিলেন পেপে, রাফায়েল ‍গুইয়েরেরো ও রাফায়েল লেয়াও। পেপে, রাফায়েল ‍গুইয়েরেরো শুরুর একাদশেই সুযোগ পেয়েছেন। লেয়াও আগের ম্যাচে বেঞ্চে ছিলেন, মরক্কোর বিপক্ষেও বেঞ্চে জায়গা হয়েছে তার।

সুইসদের বিপক্ষে একটি অ্যাসিস্ট করেছিলেন জোয়াও ফেলিক্স। তরুণ এ তারকা মরক্কোর বিপক্ষেও খেলবেন শুরু থেকে। এবারের বিশ্বকাপে পর্তুগালের হয়ে দারুণ খেলছেন ব্রুনো ফার্নান্দেজ। টুর্নামেন্টে এখন পর্যন্ত ২টি গোল ও ৩টি অ্যাসিস্ট করেছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকাও প্রত্যাশিতভাবে একাদশে তার জায়গা ধরে রেখেছেন। 

পর্তুগাল একাদশ–

দিয়েগো কস্তা, দিয়েগো দালত, পেপে, রুবেন দিয়াজ, রাফায়েল গুইয়েরেরো, ওটাভিও, নেভেস, বার্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, গনকালো রামোস ও জোয়াও ফেলিক্স।

মরক্কো একাদশ–

ইয়াসিন বোনো, আশরাফ হাকিমি, রোমা সাইস, সোফিয়ান আমরাবাত, সেলিম আমাল্লাহ, আজ্জেদিন উনাহি, হাকিম জিয়েখ, সোফিয়ান বুফাল, ইউসেফ নেসিরি, জাওয়াদ ইয়ামিক ও ইয়াহিয়া আত্তিয়াত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com