1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে আগামীর নেতৃত্বকে পুরস্কৃত করলো ইউনিলিভার Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

শুরু হলো ৪৫তম বিসিএসের আবেদন

  • আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ৫.৩৪ পিএম
  • ২৫৯ Time View

৪৫তম বিসিএসের আবেদন প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। সকাল ১০টা থেকে অনলাইনে এ আবেদন করা যাবে। আবেদন চলবে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ০৬টা পর্যন্ত।

গত ৩০ নভেম্বর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে ৪৫তম বিসিএসের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এই প্রথম বিজ্ঞপ্তিতে নন-ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করা হয়েছে। ক্যাডার পদের মতো নন-ক্যাডার পদেও পছন্দের তালিকা নির্দিষ্ট করে দিতে পারবেন প্রার্থীরা।

জানা যায়, ৪৫তম বিসিএসে ২৬টি ক্যাডারে মোট ২ হাজার ৩০৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া ১ হাজার ২২ জনকে নন-ক্যাডারে নিয়োগ দেওয়া হবে।

এবার সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে (চিকিৎসক) ৫৩৯ জন। সহকারী সার্জন পদে ৪৫০ জন এবং ডেন্টাল সার্জন পদে ৮৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন, প্রশাসনে ২৭৪ জন, পুলিশে ৮০ জন, কাস্টমসে ৫৪ জন, আনসারে ২৫ জন, কর ক্যাডারে ৩০ জন এবং পররাষ্ট্র, বন, রেল, কৃষি, মৎস্যসহ অন্য ক্যাডারে ৮৭০ জনকে নিয়োগ দেওয়া হবে।

নন-ক্যাডারে নবম গ্রেডে ৫০৫ জন, দশম গ্রেডে ৬০ জন, একাদশ ও দ্বাদশ গ্রেডে ৪৫৭ জনকে নিয়োগ দেওয়া হবে।

আগ্রহীরা সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটের bpsc.teletalk.com.bd মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি ৭০০ টাকা। তবে কোটাধারীদের জন্য ফি ১০০ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com