1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
Title :
প্রবাসী বাংলাদেশিদের জন্য ট্রাস্ট ব্যাংকের এনআরসিটি হিসাব চালু স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে চুয়াডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন পর্যটন ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে গুরুত্ব দিয়ে শেষ হলো পর্যটন মেলা ২০২৬ কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন ডিজিটাল ন্যানো ঋণ চালুর লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও শেবা.এক্সওয়াইজেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর লভ্যাংশ ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে এনআরবি ব্যাংক

হেলিকপ্টারে চলছে র‍্যাবের টহল

  • আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ১.৪৮ পিএম
  • ৩০৮ Time View

রাজধানীর গোলাপবাগ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঢাকা গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত সদস্য, র‌্যাব, আনসার, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিভিন্ন সংস্থার গোয়েন্দা সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৩০ সহস্রাধিক সদস্য দায়িত্ব পালন করছেন।

এদিকে শনিবার দুপুরের দিকে থেকে গোলাপবাগে বিএনপির সমাবেশস্থলের উপর দিয়ে র‌্যাবের একটি হেলিকপ্টারকে টহল দিতে দেখা গেছে।

র‌্যাব জানিয়েছে, নিরাপত্তা জোরদারে বিএনপির সভাস্থলের উপরে হেলিকপ্টারের মাধ্যমে র‍্যাবের নজরদারি চলমান রয়েছে।

নয়াপল্টনে গত ৭ ডিসেম্বর বিএনপির সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অর্ধশত পুলিশ সদস্যসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। এরপর থেকে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়। সারাদেশ থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ পুলিশের বিভিন্ন ইউনিট থেকে কয়েক হাজার পুলিশ সদস্যকে ঢাকায় নিয়ে আসা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com