1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
Title :
সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জামায়াতের ডা. তাহের আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে তুমুল বিতর্কের পর মুখ খুলল ফিফা মাধবপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  • আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ১১.৪৪ এএম
  • ২১৩ Time View

হোয়াইটওয়াশের মিশনে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দলে রয়েছে দুই পরিবর্তন। শান্ত ও নাসুমের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন রাব্বি এবং তাসকিন।

শনিবার (১০ ডিসেম্বর) তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে লাকি ভেন্যু চট্টগ্রামে মুখোমুখি হচ্ছে দুই দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ১২টায়।

ওয়ানডেতে কেনিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তানকে ধবলধোলাই করেছিল টাইগাররা।মোড়ল ভারতের বিপক্ষে এবার নতুন ইতিহাসের সুযোগ বাংলাদেশের সামনে।

২০১৫ সালে সিরিজের ৩টি ম্যাচই হয়েছিল মিরপুরে। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জেতে ৭৯ রানে, পরেরটিতে জয় ৬ উইকেটের। তবে শেষ ওয়ানডেতে টাইগারদের ৭৭ রানে হারিয়ে দেয় ধোনির দল।

এবারের সিরিজটিতে অবশ্য এত সহজে জয় পায়নি বাংলাদেশ। প্রথম ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ১ উইকেটের জয় পায় স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচও ছড়িয়েছে প্রবল উত্তেজনা। শেষ বলে এসে ৫ রানের জয় পায় লিটন বাহিনী।

বাংলাদেশ একাদশ
আনামুল হক, লিটন দাস (অধিনায়ক), সাকিব আল হাসান, ইয়াসির আলী রাব্বি, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ

ভারত একাদশ
শিখর ধাওয়ান, ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহম্মদ সিরাজ, উমরান মালিক

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com