1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট ‘এক দেশ, এক কিউআর’ চালুর পর বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই- ২৩ বস্তা চুল উদ্ধার, চালক ও ম্যানেজার গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির

বিএনপির সমাবেশ ঘিরে ৩৪ হাজার পুলিশ

  • আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ১১.১৭ এএম
  • ২৮৭ Time View

বিএনপি শান্তিপূর্ণভাবেই সমাবেশ শেষ করে ফিরে যাবেন আশা ব্যক্ত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এ কে এম হাফিজ আক্তার বলেছেন, বিএনপির সমাবেশে নিরাপত্তা বিধানে শুধু পুলিশের পক্ষ থেকে ৩৪ হাজার জনবল মোতায়েন করা হয়েছে। এর বাইরে র‌্যাব-আনসারও রয়েছে। শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করার দায়িত্ব বিএনপির। আশা করছি, শান্তিপূর্ণভাবেই সমাবেশ শেষ করে ফিরে যাবেন তারা।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে সমাবেশ ঘিরে কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে মতিঝিলের শাপলা চত্বরে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএমপির এ অতিরিক্ত কমিশনার।

হাফিজ আক্তার জানান, শর্তসাপেক্ষে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। অনুমতি পাওয়ার পর থেকেই অংশ নিতে বিএনপির নেতাকর্মীরা আসছেন। কাল রাত থেকেই আসছে, এখনো আসছে। সবকিছু এখনো স্বাভাবিক আছে, তারা জড়ো হচ্ছে।

তিনি বলেন, তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করে চলে যাবেন, সেটাই আমরা আশা করছি।

সার্বিক নিরাপত্তা সম্পর্কে হাফিজ আক্তার বলেন, সমাবেশ তো গোলাপবাগে। তবে পুরো ডিএমপি এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক বিভাগেই পুলিশ মোতায়েন করা আছে।

ডিএমপির এ অতিরিক্ত কমিশনার বলেন, সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা বিধানে সমাবেশস্থল ও এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকসহ কেপিআইভুক্ত সব প্রতিষ্ঠান ও স্থাপনার নিরাপত্তায় পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। জন চলাচল কোথাও বন্ধ রাখা হয়েছে। চাইছি সমাবেশ শান্তিপূর্ণ হোক, জননিরাপত্তা বিঘ্নিত না হোক।

হাফিজ আক্তার আরোও বলেন, সমাবেশ কেন্দ্রিক, সমাবেশস্থলসহ পুরো ঢাকায় নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব, আনসার, পুলিশ মোতায়েন আছে। ৩৪ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এর বাইরে র‍্যাব আনসার তো আছেই। মাঠে লোকজন যাচ্ছে। আয়োজকদের আমরা অনুরোধ করে বলেছি শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করতে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com