1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Title :
নিহত রাকিব জিপিএ-৫ পেয়েছে; গোপালপুরের বাড়িতে মিষ্টি বিতরণের পরিবর্তে কুলখানি অনুষ্ঠিত এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখার উদ্বোধন প্রবাসী বাংলাদেশিদের জন্য ট্রাস্ট ব্যাংকের এনআরসিটি হিসাব চালু স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে চুয়াডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন পর্যটন ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে গুরুত্ব দিয়ে শেষ হলো পর্যটন মেলা ২০২৬ কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন ডিজিটাল ন্যানো ঋণ চালুর লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও শেবা.এক্সওয়াইজেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর লভ্যাংশ ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স

সপ্তাহজুড়ে মূল্যসূচকের পতন

  • আপডেট : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ৭.০২ পিএম
  • ২২৩ Time View

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতন হয়েছে। একই সঙ্গে কমেছে বাজার মূলধন ও লেনদেন।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহজুড়ে এক্সচেঞ্জটির প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ১৭ দশমিক ৫৫ পয়েন্ট কমেছে। সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২২৭ পয়েন্টে। এছাড়াও ডিএস ৩০ সূচক ১২ দশমিক ৫৫ পয়েন্ট এবং ‘ডিএসই এস’ সূচক এক সপ্তাহে ৮ দশমিক ৭০ পয়েন্ট হারিয়েছে।

সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে দুই দিন লেনদেন ছিল ২০০ কোটি ঘরে। এর মধ্যে মঙ্গলবার (৬ ডিসেম্বর) ১৯ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এছাড়াও তিনদিন লেনদেন ৩০০ কোটি টাকা ছাড়িয়েছে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৩১৩ কোটি ৫৬ লাখ টাকা। সোমবার এক্সচেঞ্জটিতে লেনদেন হয় ৩৪৪ কোটি ৮৬ লাখ টাকা। পরের দিন (মঙ্গলবার) ১৯ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেনের রেকর্ড হয় ডিএসইতে। ওইদিন লেনদেনের পরিমাণ ছিল ২৭১ কোটি ৯৭ লাখ টাকা। বুধবার ও বৃহস্পতিবার যথাক্রমে ৩১১ কোটি ৩২ লাখ ও ২৯৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। সবমিলিয়ে সপ্তাহজুড়ে দেশের প্রধান শেয়ারবাজারে ১ হাজার ৫৩৭ কোটি ৪৭ লাখ ৯২৪ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এর আগের সপ্তাহে লেনদেন হওয়া শেয়ার ও ইউনিটের আর্থিক মূল্য ছিল ২ হাজার ২৪ কোটি ৬৪ লাখ ৫১ হাজার ৫০৬ টাকা। অর্থাৎ এক সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমেছে ৪৮৭ কোটি ১৭ লাখ ৫০ হাজার ৫৮২ টাকা বা ২৪ শতাংশ। বিদায়ী সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ১ হাজার ৩৪ কোটি ৪০ লাখ ২৭ হাজার ৬৭ টাকা।

সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬২ হাজার ৭১২ কোটি ৮৬ লাখ ১৪ হাজার ৬৮৩ টাকায়। সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৯৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেয়নি ২৭ প্রতিষ্ঠান। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৭৭টির শেয়ারদরই অপরিবর্তিত ছিল। দর কমেছে ৭৫টির, বিপরীতে মাত্র ২০ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com