1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
Title :
নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লস সমন্বয়ে নতুন সময়সীমা নির্ধারণ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে স্কয়ার টেক্সটাইলস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে স্কয়ার ফার্মা লভ্যাংশ ঘোষণা করেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচারে পুরস্কৃত স্থপতি ও স্থাপত্য প্রকল্প মাধবপুরে ছয় নির্দোষ জেল খেটে সাড়ে ৩ বছর পর খুনী গ্রেফতার, কঙ্কাল উদ্ধার পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট; রহস্যজনকভাবে পোস্ট অফিসে আটকেপড়া যুবক আটক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মুন্নু ফেব্রিকস

২৪ ঘণ্টায় ঢাকায় সিম ঢুকেছে সাত লাখ

  • আপডেট : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ৬.৫৯ পিএম
  • ৩৩৮ Time View

গত বুধবার রাত ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকায় সিম ঢুকেছে প্রায় ৭ লাখ মোবাইল ফোন সিম। একই সময়ে রাজধানী থেকে বাইরে গেছে প্রায় দেড় লাখ সিম। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) ডেটাবেজ ও কলপ্রবণতা বিশ্লেষণকারী একটি সূত্র এমনটা জানিয়েছে।

সূত্র জানায়, প্রতিদিন ঢাকায় আসা ও বাইরে যাওয়া সিমের সংখ্যা কাছাকাছি থাকে। সাধারণত এ সংখ্যা দুই লাখের কাছাকাছি। তবে কয়েক দিন ধরে যে সংখ্যক সিম বাইরে যাচ্ছে, ঢাকায় ঢুকছে এর চেয়ে অনেক বেশি। গত মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীতে প্রায় ৭ লাখ সিম প্রবেশ করেছে।

তবে মোবাইল সিমের সংখ্যা দিয়ে মানুষের সংখ্যা সুনিশ্চিতভাবে জানা যায় না। কারণ একজন মোবাইলফোন ব্যবহারকারীর একাধিক সিম থাকতে পারে। অবশ্য মোবাইল ফোন অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএমের হিসাবে, বাংলাদেশে মোবাইল সিমের ‘ইউনিক ইউজার’ ৫৪ শতাংশ। অর্থাৎ, মোবাইলফোন ব্যবহারকারীর প্রকৃত সংখ্যা মোট সিমের অর্ধেকের মতো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com