1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
Title :
কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০ প্রেমিকার বিয়ে হওয়ায় ভৈরবে আবাসিক হোটেলে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা সিলেট বিভাগের ৬ নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে, প্লাবিত হচ্ছে নিম্ন এলাকা হবিগঞ্জে খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ব্যাপক ক্ষতি সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন

বিশ্বকাপে বাংলাদেশকে সেমি-ফাইনালে দেখছেন কার্তিক

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২, ৬.০২ পিএম
  • ২১৯ Time View

অন্য দুই ফরম্যাটের তুলনায় ওয়ানডেতে বরাবরই শক্তিশালী দল বাংলাদেশ। আর ভেন্যু যদি হয় ঘরের মাঠ, তাহলে দুনিয়ার যেকোনো দলকেই টেক্কা দেয়ার সামর্থ্য রাখে টাইগাররা। আসন্ন ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে, সেখানকার কন্ডিশনের সঙ্গে অনেকটাই মিল আছে বাংলাদেশের। তাই এই বিশ্বকাপে বাংলাদেশের বড় সম্ভাবনা দেখছেন অনেকেই। দীনেশ কার্তিকতো একধাপ এগিয়ে বলে দিয়েছেন, বাংলাদেশ যদি ভারত বিশ্বকাপের সেমি-ফাইনালে না খেলতে পারে তাহলে সেটা হবে তাদের জন্য হতাশার।

গত দশ বছরে এশিয়ার মাটিতে বাংলাদেশ মোট ৬২টি ওয়ানডে খেলেছে। যেখানে ১৯টি পরাজয়ের বিপরীতে বাংলাদেশ হাসিমুখে মাঠ ছেড়েছে ৪২ বার। আর একটি ম্যাচে কোনো ফলাফল আসেনি। ওয়ানডে ক্রিকেটে এশিয়ার মাটিতে বাংলাদেশ কতটা শক্তিশালী দল তা বুঝার জন্য এই পরিসংখ্যানই যথেষ্ট।

কার্তিক বলেন, ‘হোম কন্ডিশনে ব্যাপারটা ভিন্ন, দেশের বাইরে ৫০ হাজার দর্শক আপনাকে সমর্থন করবে না। এসব প্রশ্নের উত্তর এখনই পাওয়া যাচ্ছে না। তবে তারা (বাংলাদেশ) এই মুহূর্তে বেশ ভালো করছে। এশিয়ার দল হিসেবে এশিয়ায় খেলে তারা যদি সেমিফাইনালে না খেলতে পারে তাহলে তারা খুব হতাশ হবে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে তারা যেভাবে খেলেছে তারা অবশ্যই এই বিশ্বকাপে খুব ভালো করতে চাইবে।’

এদিকে ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে দুইশোর আগে আটকে রেখে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে সহজ লক্ষ্যকে কঠিন করে ফেলেন বাংলাদেশের ব্যাটাররা। অবশ্য শেষ জুটিতে মেহেদি হাসান মিরাজ-মুস্তাফিজুর রহমানের অবিশ্বাস্য ব্যাটিংয়ে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতেও টস ভাগ্য ছিল লিটন দাসের পক্ষে। এবার আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। শুরুতে ব্যাটিং করতে নেমে টপ অর্ডার ব্যর্থতায় শঙ্কার মেঘ জমে বাংলাদেশের আকাশে। তবে আবারও ত্রাণকর্তার ভূমিকায় ‘ম্যাজিকাল মিরাজের’। এই অলরাউন্ডারের অভিষেক সেঞ্চুরিতে লড়াই করার মতো পুজিঁ পায় বাংলাদেশ।

এরপর বোলিংয়েও দুর্দান্ত ছিলেন মিরাজ। বল হাতে দুই উইকেট শিকার করেছেন তিনি। পাশাপাশি এবাদত হোসেন-মুস্তাফিজরাও দুর্দান্ত ছিলেন। গুরুত্বপূর্ণ সময়ে বল হাতে জ্বলে ওঠেছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানও। এই ম্যাচে ৫ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে লিটনের দল।

কার্তিক বলেন, ‘অবশ্যই, এটাই বড় প্রশ্ন, সময়ই এর উত্তর দিতে পারবে। তবে ব্যাটিংয়ে তাদের ইন্টেন্ট আছে, আমি প্রথম বল থেকেই দেখেছি শান্ত এসেও শট খেলেছে। ইনিংস জুড়েই তাদের ব্যাটিংয়ে ইন্টেন্ট ছিল। বোলিংও এই ম্যাচে ভালো ছিল। তবে অন্য কন্ডিশনে তাদের বোলিং দেখতে হবে। ভারতে বল একটু ধীরে আসে, বাউন্ডারি কিছুটা ছোট ও গতিময় থাকে। এমন কন্ডিশনে ফাস্ট বোলার, স্পিনারদের মানসিক পরীক্ষা দিতে হয়। এসবে উতরে যাওয়া খুব একটা সহজ নয়।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com