1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
Title :
সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ টাঙ্গাইলে আলেমা ভাসানীর স্মরণসভায় বক্তারা, ‘রাজনীতি মানেই নিজের স্বার্থ বিসর্জন দিয়ে জনকল্যাণ করা’ ভিভো ওয়াই৩২ কিনে উপহার জেতার সুযোগ ডিজিটাল আর্থিক সেবার পরবর্তী ধাপ নিয়ে ৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন করল আইএফআইসি ব্যাংক টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি কুমিল্লা মেডিকেল কলেজে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার—আসাদুল হাবিব দুলু

বেক্সিমকোর বিক্রি বেড়ে দ্বিগুণ, ইপিএসে বড় উল্লম্ফন

  • আপডেট : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২, ১০.২৫ এএম
  • ৪৩৬ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুল আলোচিত কোম্পানি বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) তার চমক অব্যাহত রেখেছে।  চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকেও কোম্পানিটির পণ্য বিক্রি ও নীট মুনাফায় বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। এ সময়ে কোম্পানিটির পণ্য ও সেবা বিক্রির পরিমাণ বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। অন্যদিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে হয়েছে আড়াই গুণ।

গত ২৭ জানুয়ারি প্রকাশিত বেক্সিমকোর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই চিত্র পাওয়া গেছে।

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) বেক্সিমকো ১ হাজার ৯১২ কোটি টাকা মূল্যের পণ্য ও সেবা বিক্রি করেছে। আগের বছরের একই সময়ে বিক্রির পরিমাণ ছিল ১ হাজার ৩ কোটি টাকা। বছরের ব্যবধানে রাজস্ব বেড়েছে ৯০৯ কোটি টাকা বা প্রায় ৯০ দশমিক ৬২ শতাংশ।

বেক্সিমকো লিমিটেড বহুমুখী পণ্য ও সেবার ব্যবসা করে থাকে। এর মধ্যে রয়েছে-টেক্সটাইল, আইটি, ট্রেডিং, বিদ্যুত ইত্যাদি। কোম্পানিটির ব্যবসায় সর্বশেষ সংযোজন ব্যক্তিগত সুরক্ষা পণ্য (Personal Protective Equipment-PPE)। করোনা অতিমারির কারণে এই সেগমেন্টে কোম্পানিটি ব্যাপক সাফল্য পেয়েছে। হিসাববছরের প্রথম প্রান্তিকে পিপিইসহ স্বাস্থ্য খাতের পণ্য বিক্রি কোম্পানির মোট বিক্রির বড় প্রবৃদ্ধির নেপথ্যে ছিল বলে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছিল।

সর্বশেষ প্রান্তিকে বেক্সিমকোর নিট মুনাফা হয়েছে ৩৯৯ কোটি টাকা। গতবছর একই সময়ে নীট মুনাফার পরিমাণ ছিল ১৪৮ কোটি টাকা। বছরের ব্যবধানে কোম্পানিটির নীট মুনাফা ২৫১ কোটি টাকা বা প্রায় ১৭০ শতাংশ বেড়েছে। এ সময়ে শেয়ার প্রতি আয় বা ইপিএস ১ টাকা ৭৮ পয়সা থেকে বেড়ে ৪ টাকা ৫৬ পয়সা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com