1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
Title :
কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন ডিজিটাল ন্যানো ঋণ চালুর লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও শেবা.এক্সওয়াইজেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর লভ্যাংশ ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে এনআরবি ব্যাংক রিজভীর কথা ও ওয়ালিদের সুরে প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে অভী প্রেস ক্লাবে হামলা ও ফ্ল্যাট দখলের হীন নীল নকশা: ‘বিজয় রাকিন সিটিতে বহিরাগতদের যোগসাজসে প্রশাসকের ভয়াল সিন্ডিকেট’ কিশোর ফুটবল টুর্নামেন্ট ক্রীড়াঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে-আসাদুল হাবিব দুলু কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১,৩১৩ জন, ফলাফলে এগিয়ে মেয়েরা

প্লেয়ার অব দ্য মান্থের মনোনয়ন পেয়েছেন যারা

  • আপডেট : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ১০.৪৪ এএম
  • ২৫১ Time View

নভেম্বর মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থের’ মনোনয়ন পেয়েছেন আদিল রশিদ, জস বাটলার ও শাহীন শাহ আফ্রিদি। এ ছাড়া নারী ক্রিকেটারদের মধ্যে মনোনয়ন পেয়েছেন পাকিস্তানের সিদরা আমিন, থাইল্যান্ড নাথাকান চান্থাম ও আয়ারল্যান্ডের গ্যাবি লুইস।

শাহীন আফ্রিদি টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ বোলিং করেছেন। এই মাসে তিনি ১০ উইকেট নিয়েছেন ৭.৩০ ইকোনোমিতে। বাংলাদেশের বিপক্ষে ২২ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছেন তিনি। এমন পারফরম্যান্সেই তিনি মাস সেরার মনোনয়ন পেয়েছেন তিনি।

এদিকে জস বাটলার টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের অন্যতম সেরা পারফর্মার ছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে মাত্র ৪৭ বলে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন ইংলিশ অধিনায়ক। সেই ম্যাচে ২০ রানের জয় পেয়েছিল ইংল্যান্ড। এরপর সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাত্র ৪৯ বলে ৮০ রানের ইনিংস খেলেছেন তিনি। অ্যালেক্স হেলসকে নিয়ে তিনি ১৬৯ রানের লক্ষ্য বিনা উইকেটেই পেরিয়ে গিয়েছিল ইংলিশরা। এরপর তারা ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সীমিত ওভারের এই বিশ্ব আসরের শিরোপাও জিতেছে তারা।

এই বিশ্ব আসরে আদিল রশিদ ছিলেন দারুণ ইকোনোমিক্যাল। এই মাসে ৪ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন রশিদ। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরাও হয়েছিলেন তিনি। ফাইনালেও ২২ রানে ১ উইকেট নিয়েছিলেন এই স্পিনার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com