1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২০ মে ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
Title :
ল্যাবরেটরিয়ানদের মহামিলন ২০২৬ দিনাজপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা’র উদ্বোধন আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় “Best Ecotourism Friendly Resort 2026” অর্জন করলো Arunima Resort Golf Club (ARGC) “ক্যাপচার দ্য ফিউচার”- আয়োজনে তরুণদের স্বপ্ন দেখাচ্ছে ভিভো বাংলাদেশ প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি টাইগারপাসে উত্তেজনার পর গ্রাফিতি আঁকায় নিজেই নামলেন চসিক মেয়র শাহাদাত হোসেন সুনামগঞ্জের ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ২২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নেইমারের ছন্দে উড়ছে ব্রাজিল

  • আপডেট : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ১১.০২ এএম
  • ২৩১ Time View

নেইমার-রিচার্লিসন-ভিনিসিয়ুসরা বুঝিয়ে দিলেন, জুং কুক এর ‘ড্রিমার’ গানের চেয়ে তাদের গোলেই এখনো নাচে বেশিরভাগ মানুষ৷ দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ব্রাজিল৷ গোল করেছেন ভিনিসিয়ুস, নেইমার, রিচার্লিসন ও লুকাস পাকেতা৷

সার্বিয়ার বিপক্ষে ম্যাচে নয় ফাউলের শিকার হয়ে পরের দুটো ম্যাচে দর্শক হয়ে থাকার পর নকআউটের প্রথম ম্যাচে নেইমার ফিরেছেন মাঠে৷ ক্যামেরুনের বিপক্ষে রিজার্ভ বেঞ্চের শক্তি যাচাই করে দেখার পরীক্ষা-নিরীক্ষা শেষে তিতে ফের বেছে নিয়েছেন সেরা একাদশ৷ যে ছকে খেলে বাছাই পর্বে সফল হয়েছে ব্রাজিল, সেই ৪-২-৩-১ ছকেই ফেরত গেছেন তিতে৷ গোলবারে অ্যালিসন, রক্ষণে এদের মিলিতাও, মারকুইনহোস, থিয়াগো সিলভা ও দানিলো; মাঝমাঠে কাসেমিরো আর লুকাস পাকেতা, আক্রমণে নেইমারের পাশে দুই উইংয়ে ভিনিসিয়ুস-রাফিনহা আর সামনে রিচার্লিসন৷

বিশ্বকাপে এশিয়ার কোন দলের কাছে কখনো হারেনি ব্রাজিল, তাই দক্ষিণ কোরিয়াকে নিয়ে ছিল না খুব বেশি ভয়৷ তবুও অঘটনের বিশ্বকাপে কখন যে কী হয়? মাত্রই আগের ম্যাচে পর্তুগালকে হারিয়ে আসা দক্ষিণ কোরিয়াকে হালকা ভাবে নিলেই যে হবে ভুল৷ তবে দলটার নামও তো ব্রাজিল, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন৷

তিতে শুরু থেকে আক্রমণাত্মক৷ ম্যাচের সপ্তম মিনিটেই ভিনিসিয়ুসের গোল, রাফিনহার বাড়ানো পাস বাম প্রান্তে ধরলেন রিয়াল মাদ্রিদ তারকা, বল নিজের আয়ত্তে এনে নিশানা ঠিক করলেন, তারপর নির্ভুলভাবে পাঠিয়ে দিলেন জালে৷ ১-০ গোলে এগিয়ে গেল ব্রাজিল৷ পরের গোলটা পেনাল্টি থেকে৷ ম্যাচের ১১ মিনিটে উ-ইয়ুং-জুং বক্সের ভেতর অবৈধভাবে বাধা দেন রিচার্লিসনকে, পেনাল্টির সংকেত দেন রেফারি৷ স্পটকিকে গোল করেন নেইমার, যা চলতি বিশ্বকাপে এই তারকার প্রথম গোল৷ ব্রাজিলের হয়ে গোলসংখ্যা ৭৬ হয়ে গেল নেইমারের, মাত্র এক গোলে পিছিয়ে আছেন পেলের চেয়ে৷

রাফিনহা জানিয়েছিলেন, গোল উদযাপনের জন্য ১০ রকমের নাচের মূদ্রা আয়ত্ত করেছেন ব্রাজিলের ফুটবলাররা৷ অবশ্য মাঠের চলাফেরাই যাদের সাম্বা নাচের ছন্দে, তাদের আলাদা করে নেচে মন ভরানোর কী দরকার?

৩৬ তম মিনিটে গোল করে ফেললেন লুকাস পাকেতাও৷ বিশ্বকাপের বাছাই পর্বে ৩ গোল করা পাকেতা করলেন ম্যাচে ব্রাজিলের চতুর্থ গোল, আবারও কিছুক্ষণ নাচ চলল কর্নার ফ্ল্যাগের সামনে৷ ১৯৫৪ সালের বিশ্বকাপে, গ্রুপপর্বে মেক্সিকোকে ৫-০ গোলে হারানোর ম্যাচে প্রথমার্ধেই চার গোল করেছিল ব্রাজিল৷ ৬৮ বছর পর আবার সেই কীর্তি ব্রাজিলের৷ প্রথমার্ধে দক্ষিণ কোরিয়ার সুযোগ বলতে হুয়াং হি চ্যানের বক্সের বাইরে থেকে নেয়া জোরালো শট, যেটা ফিস্ট করে কর্নারের বিনিময়ে রক্ষা করেন অ্যালিসন৷

দ্বিতীয়ার্ধে ব্রাজিল আক্রমণে গেলেও তাতে ছিল না নির্মমতা, বরং প্রতিপক্ষকে নিয়ে খেলতেই যেন বেশি পছন্দ৷ তিতে বেশ কিছু পরিবর্তনও এনেছেন ধাপে ধাপে৷ ৬৩ মিনিটে এদের মিলিতাও কে তুলে তিতে নামান দানি আলভেসকে, ৭২ মিনিটে ভিনিসিয়ুসকে তুলে নিয়ে সুযোগ দেন গ্যাব্রিয়েল মার্তিনেলিকে আর দানিলোকে তুলে নিয়ে নামান ব্রেমারকে৷ তিন পরিবর্তনে খানিকটা এলোমেলো ব্রাজিলের রক্ষণ, এই সুযোগেই দূরপাল্লার শটে পাইক সুইংহো গোল করেন সেলেসাওদের বিপক্ষে৷ অবশেষে অ্যালিসনকে ফাঁকি দিয়ে কেউ বল পাঠাতে পারলেন জালে৷ মজার ব্যপার হচ্ছে গোল হজমের মিনিট চারেক পর অ্যালিসনকে তুলে উইভারটনকে নামান তিতে, এর মাধ্যমে স্কোয়াডে থাকা তিন গোলরক্ষকই পেলেন মাঠে নামার স্বাদ কারন আগের ম্যাচেই ব্রাজিল কোচ খেলিয়েছেন এদেরসনকে৷ একই সময়ে সদ্যই চোট থেকে সেরে উঠে মাঠে নামা নেইমারকেও তুলে নিয়ে রদরিগোকে নামিয়ে পরীক্ষা নিরীক্ষা সেরে নিয়েছেন তিতে৷

দ্বিতীয়ার্ধে আরো গোলের চেয়ে স্কোয়াডের সদস্যদের সবাইকে মাঠে খানিকটা সময় কাটানোর সু্যোগ করে দেয়াটাই যেন ছিল তিতের লক্ষ্য৷ তবে প্রথমার্ধের ৪৫ মিনিটেই তিতে বুঝিয়ে দিয়েছেন, ক্যামেরুনের বিপক্ষে হারটা স্রেফ দুর্ঘটনা, পরীক্ষা নিরীক্ষার ফল৷

ম্যাচ শেষে নেইমার আর থিয়াগো সিলভা মিলে পেলের বিশ্বকাপে গোল করে উদযাপনের আইকনিক ছবি খচিত ব্যানার নিয়ে এলেন, এরপর দলের সবাই তার পেছনে দাঁড়িয়ে ছবি তুললেন৷ ফুটবলের রাজার শারীরিক অবস্থা ভালো নয়, সম্প্রতি ছড়িয়ে পড়েছিল তার মৃত্যু সংবাদও৷ যদিও পরে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে সত্যিটা৷ পেলে মাঠে না থাকলেও সাম্বার ছন্দ যে হারিয়ে যায়নি, সেলেসাওরা পেলেকে যেন সেই ভরসাই দিলেন৷

দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারানোর দিনে অদ্ভুত এক রেকর্ড গড়েছে ব্রাজিল৷ এই ম্যাচে অ্যালিসনের বদলি হিসেবে উইভারটনকে মাঠে নামানোর মাধ্যমে প্রথম কোন দল হিসেবে বিশ্বকাপে স্কোয়াডের সব খেলোয়াড়কে একবার হলেও মাঠে নামার সুযোগ করে দেয়ার বিরল রেকর্ড গড়েছে সেলেসাওরা৷

রেকর্ড গড়েছেন ভিনিসিয়াসও৷ ২০০২ সালে রোনালদিনহোর পর সবচেয়ে কমবয়সী ব্রাজিলিয়ান হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে গোল করেছেন রিয়াল মাদ্রিদে খেলা এই উইঙ্গার৷ চোট থেকে সেরে ওঠার পর মাঠে নেমে গোল করে আরেক রেকর্ড করেছেন নেইমার৷ পেলে এবং রোনালদোর পর বিশ্বকাপের তিন আসরে গোল করা তৃতীয় ব্রাজিলিয়ান তিনি৷ ২০১৪, ২০১৮-এর পর ২০২২ বিশ্বকাপেও স্কোর করলেন নেইমার৷

এদিকে ব্রাজিলের বিপক্ষে হারের পর দক্ষিণ কোরিয়ার কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন পাওলো বেনতো৷ ম্যাচের পর বেনতো সাংবাদিকদের জানিয়েছেন, সিদ্ধান্তটা আগেই নেয়া ছিল৷ তিনি বলেন, ‘সিদ্ধান্তটা নেয়াই ছিল, আজ প্রকাশ করলাম৷ এখন থেকে আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে৷ আমি আপাতত বিশ্রাম নেব আর দেখি সামনে কী হয়’৷ ব্রাজিলের বিপক্ষে হার নিয়ে তার মন্তব্য, ‘আমাদের উচিত ব্রাজিলকে অভিনন্দন জানানো, ওরা অবশ্যই আমাদের চেয়ে ভালো খেলেছে৷’

স্টেডিয়াম ৯৭৪ থেকে ব্রাজিলের পরের গন্তব্য এডুকেশন সিটি, শুক্রবার ৯ ডিসেম্বর যেখানে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া৷ একই রাতে বিশ্বকাপ থেকে বিদায় নিল এশিয়ার দুই প্রতিনিধি, জাপান ও দক্ষিণ কোরিয়া৷ আফ্রিকার একমাত্র প্রতিনিধি হিসেবে এখনো টিকে আছে মরক্কো যারা আজ মুখোমুখি হবে স্পেনের৷

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com