1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

প্রেসক্লাবের সামনে মারধরের শিকার দুই সাংবাদিক

  • আপডেট : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ৮.১৫ পিএম
  • ৫৮৮ Time View

নিজস্ব প্রতিনিধিঃ সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিককে মারধর করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীরা।

রোববার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সচেতন নাগরিক সমাজ’ এর ব্যানারে মানববন্ধন চলাকালে এ মারধরের ঘটনা ঘটে।

মারধরের শিকার সাংবাদিকরা হলেন: দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়ার পলিটিকাল বিটের রিপোর্টার হাসিব পান্থ (২৪) ও মানবজমিনের রিপোর্টার আব্দুল্লাহ আল মারুফ (২২)। 

আহত দুই সাংবাদিক জানান, ‘সচেতন নাগরিক সমাজের’ ব্যানারে মহানগর দক্ষিণ ছাত্রলীগের মানববন্ধন চলছিল। সেই নিউজ কাভার করছিলাম আমরা। তখন তাদের নিজেদের মধ্যে মারামারি শুরু হয়। এটি দেখে আমরা মুঠোফোনে দৃশ্যধারণ করতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদেরকে মারধর করে। আমাদের মোবাইল ফোন ও টায়পড হাতিয়ে নেয়। এছাড়া পান্থর পকেটে থাকা ১০ হাজার ৩শ’ টাকা ছিনিয়ে নেয়।’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহত দুইজন জরুরি বিভাগের নিউরোসার্জারি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com