রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য প্লে-জোন নির্মাণ করল রবি তরুণদের ঈদ আনন্দ বাড়াচ্ছে ভিভো ওয়াই৩১ডি এবি ব্যাংকের স্থানান্তরিত প্রগতি সরণী শাখার উদ্বোধন ঈদযাত্রায় গাজীপুরের ৫০ লাখ শ্রমিকের পরিবহন সংকট বিআরটিসি বাস বরাদ্দের দাবী দেশীয় ওয়ান শ্যুটার গান,কাতুর্জ ও বিপুল পরিমাণ মাদকসহ দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ শ্রীপুর উপজেলা সরকারি পুকুর পাড় ও খাস জমি দখল করে বাড়ি ওদোকান নির্মাণের অভিযোগ ৩০ এপ্রিল পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বিনিয়োগকারীদের অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম, দুদকের নজরে অ্যালায়েন্স ক্যাপিটাল বিদায়ী সপ্তাহে ডিএসইতে শীর্ষ লেনদেনকারী ওরিয়ন ইনফিউশন বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে দরপতনে এগিয়ে সাইফ পাওয়ারটেক

ময়মনসিংহে আ. লীগের ত্রিবার্ষিক সম্মেলন দুপুরে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ২৮২ Time View

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন। এ উপলক্ষে শনিবার (৩ ডিসেম্বর) ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই নগরীর সার্কিট হাউস মাঠে জড়ো হতে শুরু করেছেন কর্মী-সমর্থকরা।

এদিকে সম্মেলনের বেশ কয়েকদিন আগে থেকেই ব্যানার-ফেস্টুন আর তোরণে ছেয়ে গেছে নগরীর সড়ক ও সমাবেশস্থল।

জেলার ১৩টি উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনস্থলে হাজির হচ্ছেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরের সম্মেলনে লক্ষাধিক নেতাকর্মীর সমাগম ঘটবে এমনটাই আশা স্থানীয় নেতা-কর্মীদের।

শনিবারের সম্মেলন থেকে কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে আগামী নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের প্রতি বিভিন্ন দিকনির্দেশনা আসবে।

সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী। এ ছাড়া কেন্দ্রীয় নেতাদের মধ্যে প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক সম্মেলনের বিশেষ অতিথি থাকবেন।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথির বক্তব্যের পর আওয়ামী লীগের জেলা ও মহানগর কমিটি ঘোষণা করবেন। প্রধান বক্তা হিসেবে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বক্তব্য রাখবেন।

আওয়ামী লীগের জেলা ও মহানগর কমিটির প্রতিটি পদে একাধিক প্রার্থী থাকলেও যাকেই নেতা হিসেবে ঘোষণা করা হবে তাকেই সবাই মেনে নেয়ার অঙ্গীকার স্থানীয় নেতাদের। আগামী নির্বাচনকে সামনে রেখে সব ধরনের আন্দোলন ও ষড়যন্ত্র মোকাবিলায় কেন্দ্রীয় নেতারা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন এমনটাই প্রত্যাশা তাদের।

জানা গেছে, সম্মেলন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS