1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
Title :
নিহত রাকিব জিপিএ-৫ পেয়েছে; গোপালপুরের বাড়িতে মিষ্টি বিতরণের পরিবর্তে কুলখানি অনুষ্ঠিত এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখার উদ্বোধন প্রবাসী বাংলাদেশিদের জন্য ট্রাস্ট ব্যাংকের এনআরসিটি হিসাব চালু স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে চুয়াডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন পর্যটন ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে গুরুত্ব দিয়ে শেষ হলো পর্যটন মেলা ২০২৬ কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন ডিজিটাল ন্যানো ঋণ চালুর লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও শেবা.এক্সওয়াইজেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর লভ্যাংশ ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স

পরিকল্পনামন্ত্রী: মূল্যস্ফীতি লাঠি দিয়ে কমানো যায় না

  • আপডেট : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৬.০৪ পিএম
  • ২৭৮ Time View

পথে পথে লাঠি-সোটা নিয়ে নয়, উৎপাদন বাড়িয়ে মূল্যস্ফীতি কমাতে হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মহান বিজয় দিবস উদযাপন ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বিসিএস প্রশাসন ও বিসিএস পুলিশ ক্যাডারে কর্মরত বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ‘সংবর্ধনা ও স্মৃতিচারণ’ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

বিএনপির আন্দোলন ও মূল্যস্ফীতি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, মূল্যস্ফীতি লাঠি-সোটা দিয়ে কমানো যায় না, কমাতে হয় উৎপাদন বাড়িয়ে। রাস্তা-ঘাট খোলা রেখে, বাজার সঠিকভাবে চলতে দিতে হবে। গুদামের মাল গুদামে না রেখে বাজারে আসতে দিতে হবে, তবেই মূল্যস্ফীতি কমবে। গাইবান্ধা থেকে ট্র্যাক সরাসরি যেন ঢাকায় প্রবেশ করে সেই ব্যবস্থা সচল থাকতে হবে। কেউ ট্র্যাক যদি থামায়, বাজার বন্ধ করে দেয়, সড়ক বন্ধ করে, তাহলে আমার রিকশাচালক ভাইরা কোথায় চালাবেন, কীভাবে তারা চাল-ডাল কিনবেন?

মান্নান বলেন, প্রতিনিয়তই মূল্য কমছে। মূল্যস্ফীতি আরও কমবে। গতকাল (বুধবার) মাস শেষ হয়ে গেছে। একটু আগে বিবিএস সচিবের সঙ্গে কথা বলেছি। রোববার মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করবে। আমার বিশ্বাস সামনে আরও কমে আসবে। মাঠে ফসল, পুকুরে মাছ, জমিতে সবজি, মুরগির ডিম অগ্রহায়ণ পৌষ মাসে একটু বেশিই হয়ে থাকে। তাহলে আপনাদের এত ভয় পাওয়ার কী আছে। দায়িত্বশীল নাগরিক হিসেবে নেতার কথা শোনা উচিত।

‘আমরা মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর কথা শুনেছিলাম এখন দেশের নেতৃত্ব যিনি দিচ্ছেন শেখ হাসিনা তার কথা শুনোও আমাদের দায়িত্ব। শেখ হাসিনা কী বলছেন- অপচয় কমান, অহেতুক ব্যয় করবেন না। এটা আমাদের অর্ডার দিয়েছেন সবার উচিত এটা মেনে চলা।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অনেকে বলে দেশের খবর কী? শেখ হাসিনা কী করছেন? কেউ বলে খাবারের সংকট এটা কি সত্য? আমি উল্টো বলি আপনারা বলেন তো সত্য কী। দাম কিছু বেড়েছিল আবার কমেও আসছে। আমি বাজারে যাই। কেউ ফুলিয়ে-ফাঁপিয়ে প্রচার করে আমরা সমস্যায় আছি। আমি পরিষ্কার কথা বলতে চাই- কোনো সংকটে নেই। আমরা কোনো সমস্যায় নেই। যেটুকু আছি সেটুকু একা নয়। এটা কিন্তু বৈশ্বিক সমস্যা। প্রতিবেশী ভারতও সমস্যায় আছে। বিশ্বের বড় দেশও সমস্যায় আছে। তারপরও বড় সমস্যা ইউক্রেন যুদ্ধ, এটা আমাদের আঘাত করছে। এটা শেখ হাসিনার তৈরির বিষয় নয়। বিশ্বের যেখানে যেখানে গণ্ডগোল লাগবে ছুঁয়ে ছুঁয়ে আমাদেরও আঘাত করছে। আগের দুনিয়া এখন নেই। কেউ বলে শ্রীলঙ্কা হয়ে যাবে, কেউ বলে এটা করে ফেলবো। সব মরে গেলো, সব শেষ হয়ে গেলো, ধ্বংস হয়ে গেলো, কথাটা ঠিক নয়।

তিনি বলেন, কাগজে-কলমে মন্ত্রীত্ব করলেও আমার মূল কাজ গ্রামে। কারণ এই গ্রামের মানুষের প্রতিনিধিত্ব করি মহান সংসদে। তাদের কাছে ভোটের জন্য দায়ভার আছে, গ্রামের মানুষের কাছে বিভিন্ন কাজের ব্যাখ্যা দিতে হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com