1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

তথ্যমন্ত্রী: গন্ডগোলের উদ্দেশ্যেই নয়াপল্টনে সমাবেশ চায় বিএনপি

  • আপডেট : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৭.১৬ পিএম
  • ২১৯ Time View

বিএনপি নয়াপল্টনে সমাবেশের মাধ্যমে গন্ডগোল বাধাতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ। তিনি বলেন, ‘সরকার তো গন্ডগোল বাধানোর জন্য, রাজধানীতে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য অনুমতি দিতে পারে না।’

বুধবার (৩০ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

নয়াপল্টনে সমাবেশ করার ব্যাপারে বিএনপি অনড়। তারা ডিএমপির অনুমতি প্রত্যাখ্যান করেছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘সরকার সৎ উদ্দেশ্যেই তাদের (বিএনপি) সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেওয়ার কথা বলেছে। যাতে তারা নির্বিঘ্নে সমাবেশ করতে পারে সেজন্য ৮ ডিসেম্বরের ছাত্রলীগের সম্মেলন এগিয়ে এনে ৬ ডিসেম্বর করা হয়েছে। কিন্তু তাদের উদ্দেশ্য তো একটি গন্ডগোল বাধানো।’

তিনি বলেন, ‘সরকার তো গন্ডগোল বাধানোর জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সারাদেশ থেকে অগ্নিসন্ত্রাসীদের জড়ো করে ঢাকা শহরে, রাজধানীতে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য অনুমতি দিতে পারে না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘অবশ্যই জনগণের জানমালের নিরাপত্তা বিধান করার স্বার্থে, শান্তি-স্থিতি বজায় রাখার স্বার্থে সরকারকে ব্যবস্থা নিতে হয়। এক্ষেত্রেও তারা যদি চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করে নয়াপল্টনে সমাবেশ করার জন্য তাদের অবস্থান ব্যক্ত করে, সে ক্ষেত্রে সরকারের অবস্থান সরকার ব্যক্ত করবে এবং একই সঙ্গে আওয়ামী লীগও।’

‘আমরা আগেই বলেছি আওয়ামী লীগ প্রত্যেকটি ওয়ার্ডে সতর্ক পাহারায় থাকবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের আমরা অনুরোধ জানিয়েছি সতর্ক দৃষ্টি রাখার জন্য। আমরা আওয়ামী লীগও দেশে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেজন্য সতর্ক পাহারায় থাকবো ওয়ার্ডে ওয়ার্ডে। প্রয়োজনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আওয়ামী লীগ জনগণের সঙ্গে নিয়ে প্রতিহত করবে’, বলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com