1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

টিকিট কেটে হাসপাতালে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

  • আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ১.৪৩ পিএম
  • ৫৬০ Time View

১০ টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীদের মতো টিকিট কেটে এ সেবা নেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, চোখ পরীক্ষা শেষে প্রধানমন্ত্রী জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল ঘুরে দেখেন এবং এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এ সময় হাসপাতালে উপস্থিত রোগীদের সঙ্গে তিনি কথা বলেন, তাদের কুশলাদি জিজ্ঞেস করেন, তাদের কাছে দোয়া চান এবং তাদের সুস্বাস্থের জন্য নিজেও দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা।

এর আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকিট কেটে চিকিৎসা সেবা নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com