1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
Title :
বিএসইসি চেয়ারম্যানকে উদ্ধৃত করে প্রচারিত তথ্যের বিষয়ে সতর্ক করল কমিশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো এবি ব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩১তম বোর্ড সভা অনুষ্ঠিত হজ্জ সেবার মানোন্নয়ন ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা সেমস-গ্লোবালের আয়োজনে ২ সেপ্টেম্বর শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬

একসঙ্গে বাবা-ছেলে এসএসসি পাস করলেন

  • আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ১২.০৪ পিএম
  • ৫৫৫ Time View

নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাইরাউড়া গ্রামের এখলাস উদ্দিন ওরফে নয়নের বয়স এখন ৪৫ বছর। এবার তিনি এসএসসি পাস করেছেন জিপিএ–৫ পেয়ে। একই দিনে তাঁর ছেলে রাকিবুল হাসানও এসএসসি পাস করেছে।

এখলাস উদ্দিন গৌরীপুর উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মগরাই কারিগরি ইনস্টিটিউট থেকে পাস করেছেন। তাঁর ছেলে রাকিবুল পাস করেছে গৌরীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে। বাবা জিপিএ–৫ পেলেও ছেলে পেয়েছে ৪ দশমিক ৮৬।

বাবা–ছেলের একসঙ্গে এসএসসি পাসের খবরে গৌরীপুরের মানুষের মধ্যে বেশ আলোচনা চলছে। খবর পেয়ে গৌরীপুর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ বাবা–ছেলেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি বলেন, এখলাস দৃষ্টান্ত সৃষ্টি করেছেন।

এখলাস উদ্দিন বলেন, ১৯৯৬ সালে তিনি এসএসসি পরীক্ষার্থী ছিলেন। কিন্তু অসুস্থতার কারণে তিনি ওই বছর পরীক্ষা দিতে পারেননি। পরে তিনি গৌরীপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হওয়ায় আর সুযোগ হয়ে উঠেনি। স্ত্রীর উৎসাহে ৪৫ বছর বয়সে আবারও তিনি এসএসসি পরীক্ষা দেন। আরও পড়াশোনা করতে চান তিনি। এখলাস চান, ছেলে বড় হয়ে প্রকৌশলী হোক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com