1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

জিপিএ-৫ না পেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

  • আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ১১.২৭ এএম
  • ৩২৮ Time View
ময়মনসিংহ বিভাগ

নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় প্রমা দত্ত নিঝুম (১৬) নামে এক শিক্ষার্থী সেভলন পানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৮ নভেম্বর) রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। গফরগাও পৌরসভার কাউন্সিলর আলফাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মারা যাওয়া প্রমা দত্ত বাঁশিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নির্মল চন্দ্রের মেয়ে। তিনি স্থানীয় খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। 

মারা ‍যাওয়া প্রমা দত্তের পরিবার জানায়, গতকাল দুপুরে এসএসসির ফলাফল ঘোষণা করা হয়। এতে প্রমা দত্ত জিপিএ-৪.৬৭ পেয়ে কৃতকার্য হয়। কিন্তু জিপিএ-৫ না পাওয়ায় তিনি মানসিক ভাবে ভেঙে পড়েন। পৌর শহরের পন্ডিতপাড়া এলাকার নিজ বাসায় বিকেলের দিকে তিনি সবার অগোচরে স্যাভলন খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

এবিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, খোঁজখবর নিয়ে ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। লিখিতভাবে কেউ বিষয়টি জানায়নি। তবে এই এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com