1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
Title :
ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন

তথ্যমন্ত্রী: বিএনপির সঙ্গে আমরা নয়, ছাত্রলীগ খেলবে

  • আপডেট : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ৮.১৮ পিএম
  • ৩২৫ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আপনি বার বার বলেন, খেলা হবে। কিন্তু আপনাদের সঙ্গে এখন থেকে আমরা নয়, ছাত্রলীগ খেলবে। চাইলে যুবলীগও খেলতে পারবে।’

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘শীতের সময় হিমালয় ও সাইবেরিয়া থেকে কিছু পাখি বাংলাদেশে আসে। তারা বাংলাদেশে এসে এই দেশের ফসল খেয়ে আবার চলে যায়। বিএনপিও শীতের পাখির মতো।’

তিনি বলেন, ‘বিএনপি সারাদেশে সমাবেশের নামে পিকনিক করছে। তারা কোনো সমাবেশ করছে না। কুমিল্লায় সমাবেশের তিন দিন আগে থেকে বিএনপির নেতা-কর্মীরা সেখানে পিকনিক শুরু করে দিয়েছিল।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বর্ষাকালে বৃষ্টি হলে পুকুরে কিছু পুঁটি মাছ লাফালাফি করে। বড় মাছ কিন্তু লাফালাফি করে না। বিএনপিও তেমনি পুঁটি মাছের মতো লাফালাফি করছে। মনে রাখতে হবে, পুকুরে বোয়াল মাছ থাকে। বোয়াল মাছ কিন্তু পুঁটি মাছ খেয়ে ফেলবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com