1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ওরিয়ন ফার্মা প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ওরিয়ন ইনফিউশন জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণের সুযোগ, মেয়াদ বাড়াল বাংলাদেশ ব্যাংক কুমিল্লায় ৭২ ঘণ্টার অভিযানে নিষিদ্ধ সংগঠনের ১১৯ সদস্যসহ আটক ৬১৭ প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল ৱ্যালি প্রথম প্রান্তিক প্রকাশ করেছে সামিট অ্যালায়েন্স প্রথম প্রান্তিক প্রকাশ করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে প্রিমিয়ার সিমেন্ট শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৫৮

  • আপডেট : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ১২.১৯ পিএম
  • ২৮৪ Time View

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (২৫ নভেম্বর) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৯১৯ পিস ইয়াবা, ২১৫.৪ গ্রাম ১৩০ পুরিয়া হেরোইন, ৫৩ কেজি ৭৫০ গ্রাম গাঁজা ও ১০২ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা রুজু হয়েছে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com