1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন
Title :
বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে বিদ্যুৎ, গ্যাস ও তেলের মূল্যবৃদ্ধিতে জনদুর্ভোগ চরমে পৌঁছাবে তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার পরিবেশ সংরক্ষণ ও পানি নিরাপত্তার অঙ্গীকারে বিশ্ব পরিবেশ দিবস পালন করল ডাসকো ফাউন্ডেশন নওগাঁর শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন: ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণ চূড়ান্ত পর্যায়ে বকশীস দিলে সেবা মেলে-কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ কাহারোলে ১৪টি মসজিদে খাটিয়া বিতরণ করেন এমপি মনজুরুল ইসলাম সিলেট-চারখাই-শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা সুনামগঞ্জে মানব পাচারকারীর কবল থেকে বিক্রি করে দেয়া মেয়েকে উদ্ধার করলেন পিতা: ফিল্মি স্টাইলে আদম ব্যবসায়ী আটক নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

যে সব খাবার খালি পেটে খেলে বেশি উপকার

  • আপডেট : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ১১.৫০ এএম
  • ৩৫৭ Time View

শরীরের ভালো-মন্দ নির্ভর করে খাওয়া দাওয়ার ওপর। সারা বছর সুস্থ থাকতে স্বাস্থ্যকর খাবার খাওয়ার জুড়ি মেলা ভার। শরীরের খেয়াল রাখতে বাইরের খাবার খাওয়া থেকে দূরে থাকা জরুরি। সেইসঙ্গে যে খাবারগুলো উপকারী, সেগুলো স্বাস্থ্যসম্মত উপায়ে এবং সময়মতো খেতে হবে। তবেই পাওয়া যাবে প্রকৃত উপকার।

কিছু কিছু খাবার রয়েছে, যেগুলো খালি পেটে খেলে বেশি সুফল পাওয়া যায়। তার মানে এই নয় যে, পেট ভর্তি থাকলে সেগুলো খাওয়া যায় না। কিন্তু উপকার পেতে সঠিক পদ্ধতি মেনে খাওয়া দাওয়া করা জরুরি। তাতে সময় এবং পরিশ্রম কোনও কিছুই বিফলে যায় না।

কোন খাবারগুলো খালি পেটে খেলে বেশি উপকার পাওয়া যাবে?

মধু: ফিট থাকতে চাইলে লেবু ও মধুর পানির উপকারিতা অনেক। যারা ওজন কমানোর চেষ্টা করছেন, তারা বিশেষ করে এই পানীয় খালি পেটে খেতে পারেন। রোজ নিয়ম করে এই পানীয় খেলে শরীরের বিপাকহার বাড়বে এবং দ্রুত ওজন কমবে।

কাঠবাদাম: অনেক ড্রাই ফ্রুটস শুকনো খাওয়ার চেয়ে পানিতে ভিজিয়ে রেখে খেলে তার পুষ্টিগুণ অনেক বেড়ে যায়। তার মধ্যে অন্যতম হলো কাঠবাদাম। টুকটাক খিদে মেটাতে কাঠাবাদামের জুড়ি মেলা ভার। কিন্তু রোজ সকালে আপনি যদি ভেজানো কাঠবাদাম খালি পেটে খান, তা হলে হৃদরোগ, ডায়াবেটিসের মতো অনেক সমস্যা দূরে থাকবে। সকালে যদি শরীরচর্চা করার অভ্যাস থাকে, তা হলে তার আগে কাঠবাদাম খেলে অনেক বেশি শক্তি পাবেন।

আমলকি: আমলকিতে সবচেয়ে বেশি ভিটামিন সি রয়েছে। খালি পেটে আমলকির রস খেলে চুল, ত্বক সবই ভালো থাকবে। তার পাশাপাশি, হৃদযন্ত্র সুস্থ থাকবে এবং লিভারও ঠিক মতো কাজ করবে। এমনিতে আমলকি খুব টক হওয়ায় অনেকে সিদ্ধ করে ভাতে মেখে খান। কিন্তু তাতে সব পুষ্টিগুণ চলে যায়। তার চেয়ে কাঁচা খাওয়াই ভালো। খালি পেটে খেতে পারলে আরও বেশি উপকারী।

পেঁপে: কাঁচা পেঁপে রস করে খাওয়ার যেমন গুণ রয়েছে, তেমনই পাকা পেঁপে খাওয়ারও অনেক সুফল রয়েছে। খালি পেটে যদি পেঁপে খেতে পারেন, তা হলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করবে। পেঁপেতে ক্যালোরির পরিমাণ অনেকটাই কম। তাই যারা ওজন কমাতে চান, তারা নির্ভয়ে পেঁপে খেতে পারেন। এতে খাবার হজম হবে তাড়াতাড়ি।

জিরা ভিজানো পানি: পিসিওডি বা থাইরয়েডের সমস্যা থাকলে অবশ্যই রাতে ঘুমানোর আগে এক গ্লাস পানিতে কিছু জিরা ভিজিয়ে রাখুন। সকালে উঠে সেই পানি ছেঁকে খালি পেটে খান। এতে শরীরের হরমোনের ভারসাম্য বজায় থাকবে এবং বিপাক হারও বাড়বে।

সূত্র: আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com