1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
Title :
নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি

বিকেলে মহিলা আ. লীগের সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • আপডেট : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ১১.৩৪ এএম
  • ২৪৬ Time View

আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলন শনিবার (২৬ নভেম্বর)। এরইমধ্যে সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুপুরে আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হবে। সম্মেলনের উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে ২০১৭ সালের ৪ মার্চ সংগঠনটির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, প্রতি তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও প্রায় পাঁচ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। করোনার কারণে নির্ধারিত সময়ে সম্মেলন করা সম্ভব হয়নি।

এদিকে সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুনে ছেয়ে গেছে। একদিকে শাহবাগ থেকে মৎস্যভবন, অন্যদিকে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাপলা চত্বর পর্যন্ত ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে।

সম্মেলন কেন্দ্র করে কয়েক দিন ধরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা নিজের অনুসারীদের নিয়ে দলীয় কার্যালয়ের সামনে মিছিল করে নিজেদের শক্তি প্রদর্শন করে আসছিলেন।

আগামী ২৪ জানুযারি আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের আগে কমিটির মেয়াদ পার হয়ে যাওয়া সহযোগী ও ভ্রাতৃপ্রতিম কয়েকটি সংগঠনের সম্মেলন করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় মহিলা আওয়ামী লীগের এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সম্মেলনের সার্বিক প্রস্তুতি প্রসঙ্গে মহিলা আওয়ামী লীগের দফতর সম্পাদক রোজিনা নাসরিন বলেন, আজ আমাদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছি। সারা দেশ থেকে আমাদের সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা, কাউন্সিলর ও ডেলিগেটরা অংশগ্রহণ করবেন। সম্মেলনকে কেন্দ্র করে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামী নেতৃত্বে কারা আসবে, সেই বিষয়েও নেতাকর্মীদের মাঝে অনেক আগ্রহ রয়েছে, আমি তার বাইরে নই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com