1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Title :
এক্সক্লুসিভ চীন ট্রিপ, হলিডে প্যাকেজ, উপহারসহ ‘বিওয়াইডি বোনানজা’ ক্যাম্পেইন শুরু   হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত এমপিওর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচীর ৪র্থ দিন; বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় অভিমূখে পদযাত্রা প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড নিয়ে এলো অত্যাধুনিক ট্রেডিং প্ল্যাটফর্ম “অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস)” ও মোবাইল অ্যাপ “পিট্রেড” মাধবপুর ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ; সিএনজি চালকসহ নিহত ২, আহত ২ সিলেটে বাড়ছে নদ-নদীর পানি,ভারী বৃষ্টির পূর্বাভাস এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চান ইউপি চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন জামাল সুনামগঞ্জের শান্তিগঞ্জে সাগরিকা বাসের এক ধাক্কায় বৃদ্ধ নিহত উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ সিআরআর বজায় রাখতে ব্যর্থ ইসলামী ব্যাংক, চাইল ১০ হাজার কোটি টাকার সহায়তা

কা‌দের: আ‌ন্দোল‌নে সাড়া না পে‌য়ে প্রলাপ বক‌ছে বিএন‌পি

  • আপডেট : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ৫.৫৬ পিএম
  • ২৯৩ Time View
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

সরকারবিরোধী আন্দোলনে জনগণের সাড়া না পেয়ে মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা পাগলের প্রলাপ বকছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে ‘বিএনপির মহাসচিবের মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য’র প্রতিবাদ জানিয়ে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।

যশোরের জনসভায় গণমানুষের ঢল আবারও প্রমাণ করেছে, দেশবাসী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সরকারের প্রতি আস্থাশীল, এ দাবি করে বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ‘অথচ বিএনপি নেতৃবৃন্দ বানোয়াট তথ্য উপস্থাপন ও গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক ফায়দা লুটতে লাগাতারভাবে চিরাচরিত মিথ্যাচার চালিয়ে যাচ্ছে।’

যেকোনো উপায়ে বিএনপি ক্ষমতা দখলে মরিয়া হয়ে নীতিবিবর্জিত রাজনীতি ও সন্ত্রাসী পন্থা বেছে নিয়েছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিবৃতিতে তিনি বলেন, ‘একদিকে বিএনপি দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, অন্যদিকে বিভ্রান্তি ছড়িয়ে জনমনে ভীতি সঞ্চার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে নির্বিঘ্নে সভা-সমাবেশ করছে, আবার সরকাবি বাধার মিথ্যা অভিযোগ তুলে তাদের বিদেশি প্রভুদের কাছে রাজনৈতিক অনুকম্পা প্রার্থনা করছে।’

তি‌নি ব‌লেন, ‘বাংলাদেশে মুক্ত গণতান্ত্রিক পরিবেশ আছে বলেই বিএনপি নেতৃবৃন্দ প্রতিদিন সমাবেশের নামে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করতে পারছে। বাকস্বাধীনতা আছে বলেই মিডিয়াবাজির রাজনীতি চালিয়ে যেতে পারছে।’

বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, ‘প্রকৃতপক্ষে, এ দেশে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক আদর্শ এবং মূল্যবোধের প্রধান অন্তরায় হচ্ছে বিএনপি।’

বিএনপি কখনোই তাদের হাতে লেগে থাকা রক্তের দাগ মুছতে পারেনি, রক্তের নেশা থেকে মুক্ত হতে পারেনি, অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ‘হত্যা-ক্যু-ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধ ও অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখল করে ইতিহাসের নিষ্ঠুর স্বৈরশাসক জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করে। রক্তের স্রোত প্রবাহিত করে দেশের গণতান্ত্রিক ধারাকে চিরতরে মুছে ফেলার অপচেষ্টা চালায়।’

স্বৈরশাসনের গর্ভে যে রাজনৈতিক দলের উত্থান ও পথচলা তারা কখনোই গণতন্ত্রকে ধারণ ও লালন করতে পারে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ এবং নির্বাচন বানচালের নামে ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে পেট্রোল বোমা মেরে শত শত নিরীহ মানুষকে হত্যা করেছে বিএনপি। তাই, বিএনপি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার উন্নয়ন-অগ্রগতির ধারায় একের পর এক সাফল্যের স্মারক রেখে চলেছে। এর ফলে জনগণের জীবনমানের উন্নতি ঘটেছে।

তিনি আরও বলেন, ‘ঠিক এই সময়ে বিএনপি মহাসচিব সরকারের বিরুদ্ধে ব্যর্থতার মিথ্যা অভিযোগ তুলে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কখনো ক্ষমতার মোহে রাজনীতি করেননি। তিনি জনকল্যাণের মহান ব্রত নিয়েই রাজনীতি করে আসছেন।’

আওয়ামী লীগ কখনোই জনগণের শাসক নয়, বরং সেবক, এ দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা মনে-প্রাণে বিশ্বাস করেন, জনগণই আওয়ামী লীগের শক্তি, জনগণই ক্ষমতার প্রধান উৎস।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com