1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
Title :
তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার কোটি টাকা টাকার বিপরীতে বাড়ল অধিকাংশ বৈদেশিক মুদ্রার বিনিময় হার ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে চায় বাংলাদেশ ব্যাংক তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে লংকাবাংলা ফাইন্যান্স বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অভিযান, ৯০ হাজার টাকা জরিমানা বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৫তম সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১৩১তম সভা অনুষ্ঠিত কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর বিমা প্রিমিয়াম সংগ্রহে ইসলামী ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল লাইফের চুক্তি

ঢাবি চারুকলা অনুষদের মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করলো বার্জার

  • আপডেট : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৮.০০ পিএম
  • ৩৪৯ Time View

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ‘বার্জার অ্যাওয়ার্ড ফর স্টুডেন্টস অব ফাইন আর্ট, ইউনিভার্সিটি অব ঢাকা’ শীর্ষক অ্যাওর্য়াড প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। স্নাতক প্রোগ্রামে সর্বোচ্চ সিজিপিএ পাওয়া শিক্ষার্থীদের স্বীকৃতি জানানোর লক্ষ্যে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর বার্জার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এ অ্যাওয়ার্ড প্রোগ্রামটি তারই অংশ।


চারুকলা অনুষদের এর সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের (যারা অ্যাকাডেমিক পড়াশোনার শেষ দিকে রয়েছেন) আর্থিকভাবে সহায়তা প্রদান করা এ অনুষ্ঠানের অন্যতম প্রদান লক্ষ্য। পাশাপাশি, এ প্রোগ্রামটি এ অনুষদের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক শ্রেষ্ঠত্বকে সম্মান জানানো এবং তরুণ শিল্পীদের গভীর আগ্রহের সাথে তাদের পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করাও এর অন্যতম লক্ষ্য ছিল।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালেয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। অন্যদিকে, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, চিফ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার মহসিন হাবিব চৌধুরী, চিফ বিজনেস অফিসার এ কে এম সাদেক নাওয়াজ, চিফ মার্কেটিং অফিসার তানজীন ফেরদৌস আলম এবং হেড চ্যানেল এনগেজমেন্ট এ এম এম ফজলুর রাশিদ।


এ অনুষ্ঠানে স্নাতক প্রোগ্রামে সর্বোচ্চ সিজিপিএ পাওয়ার মাধ্যমে ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের আটটি বিভাগের অধীনে আটজন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। চলতি বছর পুরস্কারপ্রাপ্ত বিএফএ অনার্স ২০২০ ব্যাচের শিক্ষার্থীরা হলেন: ড্রয়িং ও পেইন্টিং বিভাগের তুলসী রাণী দাস, গ্রাফিক্স ডিজাইন বিভাগের মো. ইব্রাহিম হোসাইন; প্রিন্টমেকিং বিভাগের কামরুন নাহার মিম; ওরিয়েন্টাল আর্ট বিভাগের মারিয়া মিম; সিরামিকস বিভাগের হালিমা আক্তার; স্কালপচার বিভাগের গোবিন্দ পাল; ক্রাফ্টস বিভাগের সুহানা শিহাব ইমা এবং হিস্টোরি অব আর্ট বিভাগের জাহিদুল ইসলাম।


মেধা-ভিত্তিক পুরস্কার ছাড়াও, সাতটি বিভাগের (হিস্টোরি অব আর্ট ব্যতীত) সেরা শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষার ওপর ভিত্তি করে আরেকটি পুরস্কার (বার্জার স্টুডেন্ট অব দ্য ইয়ার) প্রদান করা হয়। “বার্জার স্টুডেন্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড” এর বিজয়ী নির্বাচন করার জন্য তাদের নিজ নিজ বিভাগে স্নাতক প্রোগ্রামের সর্বোচ্চ সিজিপিএ পাওয়া শিক্ষার্থীদের ব্যবহারিক শিল্পকর্মের ওপর ভিত্তি করে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। চারুকলা জয়নুল গ্যালারিতে নভেম্বরের ২০ – ২৬ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬;৪৫ পর্যন্ত প্রদর্শনী চলবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com