1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

বিশ্বকাপ জিতেই হোয়াইটওয়াশ ইংল্যান্ড

  • আপডেট : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৩.৩৩ পিএম
  • ৩২০ Time View

ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেডের সেঞ্চুরিতে পাহাড়সম লক্ষ্য পায় অস্ট্রেলিয়া। বড় তাড়া লক্ষ্য করতে নেমে অস্ট্রেলিয়ার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ডের ব্যাটাররা। ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ২২১ রানের বড় ব্যবধানে হারে ইংলিশরা। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো জস বাটলারের দল।

মেলবোর্নে জয়ের জন্য ৩৬৪ রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় ইংল্যান্ড। জস হেজেলউডের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির গ্লাভসে ক্যাচ দেন ডেভিড মালান। বাঁহাতি এই ব্যাটার এদিন আউট হয়েছেন ২ রানে। এরপর অবশ্য খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন জেসন রয় ও জেমস ভিন্স। তারা দুজনে মিলে যোগ করেন ৪২ রান।

প্যাট কামিন্সের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে রয় সাজঘরে ফিরলে ভাঙে এই জুটি। প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়া রয় এদিন আউট হয়েছেন ৩৩ রানে। চারে নামা স্যাম বিলিংস সাজঘরে ফিরেছেন মাত্র ৭ রানে। থিতু হওয়া ভিন্স শন অ্যাবটকে উইকেট দিয়ে আউট হয়েছেন ২২ রানে। এরপর ইংল্যান্ডের আর কোন ব্যাটারই সেভাবে দাঁড়াতে পারেননি। ফলে মাত্র ১৪২ রানে অল আউট হয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা। দুটি করে উইকেট নিয়েছেন কামিন্স এবং অ্যাবট।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়াকে দারুণ শুরু এনে দেন হেড এবং ওয়ার্নার। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ২৬৯ রান। ৯৭ বলে সেঞ্চুরি তুলে নেয়া ওয়ার্নার এদিন আউট হয়েছেন ১০৬ রানে। এদিকে আরেক ওপেনার হেড আউট হয়েছেন ১৫২ রানের ইনিংস খেলে। ইংল্যান্ডের হয়ে চারটি উইকেট নিয়েছেন অলি স্টোন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com