রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ নিহত আনিস আলমগীরসহ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ইসরায়েলের পারমাণবিক প্রকল্পে ইরানের পাল্টা হামলা, আহত শতাধিক কারাগারে ঈদে বিশেষ খাবারে সাবেক আইজিপি, মেয়র আইভি ও মমতাজরা ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ ভাসমান ১৭০ মিলিয়ন ব্যারেল ইরানি তেল, বাজারে স্বস্তির আভাস ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়ারত তারেক রহমানের প্রধানমন্ত্রীর পরিবার ও ড. ইউনূসের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় গোলাপগঞ্জের প্রথম সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান মারা গেছেন, বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের শোক ইরানের কিছু তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

রোনালদোকে বিদায় জানালো ম্যান ইউ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ২১০ Time View

গোলমাল চলছিল কিছুদিন ধরেই। ক্লাব এবং সিআর সেভেনের মধ্যে ফাটলটা বিশাল হয়ে যায় রোনালদোর একটি বিস্ফোরক সাক্ষাৎকারের পর। সিআর সেভেন এখন পর্তুগালকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করার স্বপ্ন নিয়ে কাতারে।

এই অবস্থায় মঙ্গলবার ম্যানচেস্টার ইউনাইটেড জানিয়ে দিলো, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ক্রিশ্চিয়ানো রোনালদো অবিলম্বে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন। দুই দফায় তিনি যে অবদান রেখেছেন, তার জন্য ক্লাব তাকে ধন্যবাদ জানাচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, দুই দফায় ৩৪৬ ম্যাচ খেলে ১৪৫টি গোল করেছেন রোনালদো। এছাড়া বিবৃতিতে স্পষ্ট করে দেয়া হয়েছে, কোচ এরিক টেন হগ ক্লাবকে আরও উচ্চতায় নিয়ে যাবেন। ক্লাবে সকলের নজর এখন সেদিকেই রয়েছে।

রোনালদো এর আগে ২০০৯ সালে ম্যান ইউ ছেড়ে রিয়েল মাদ্রিদে যোগ দেন। নয় বছর সেখানে খেলার পর যোগ দেন জুভেন্তাসে। সেখান থেকে ২০২১ সালে আসেন ম্যান ইউ-তে।

রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডেস এখন অনেকগুলি ক্লাবের সঙ্গে কথা বলছেন। তবে কোনো ক্লাবের সঙ্গে কথা চূড়ান্ত হয়নি।

ব্রিটিশ সাংবাদিক মরগ্যানকে দেয়া সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন, কোচ টেন হ্যাগ তাকে সম্মান করেন না। তিনিও কোচকে সম্মান করেন না। কিছু ক্লাব কর্তা তাকে সরাতে চাইছেন। তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। তাকে অযথা সমালোচনা করা হচ্ছে। অনেকেই চায় না তিনি ক্লাবে থাকুন।

কোচ হ্যাগের সঙ্গে রোনালদোর সম্পর্ক ছিল খুবই খারাপ। গত মৌশুমের মতো এবারও তাকে অধিকাংশ ম্যাচ সাইডলাইনে বসে কাটাতে হয়েছে। সিআর সেভেনের থেকে র‌্যাশফোর্ডের উপর বেশি ভরসা করেছেন কোচ।

হ্যাগের আগে কোচ ছিলেন রাংনিক। তাকে নিয়েও আপত্তি ছিল রোনালদোর। তবে এবার ম্যানচেস্টার ইউনাইটেডের বাইরে গিয়ে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ নিতে হবে সিআর সেভেনকে। সূত্র: ডিডাব্লিউ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS