1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

রংপুরে তিন ইটভাটাকে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা

  • আপডেট : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৯.০৭ এএম
  • ৪০০ Time View

নিজস্ব প্রতিবেদক: লাইসেন্স ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় রংপুরের মিঠাপুকুর উপজেলার তিনটি ইটভাটা মালিককে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহান লাবীব জিসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহান লাবীব জিসান সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মিঠাপুকুর উপজেলার মেসার্স টিএমবি ব্রিকস, মেসার্স এফআইএফ ব্রিকস এবং সম্রাট ব্রিকস অ্যান্ড সিরামিকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইটভাটা স্থাপন ও ভাটা (নিয়ন্ত্রণ) আইন ২০১৩-এর বিভিন্ন ধারায় তিন ভাটা মালিককে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, ‘অবৈধ ইটাভাটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই জেলা প্রশাসনের নির্দেশে পরিবেশ অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্রবিহীন ইটভাটায় অভিযান পরিচালনা করেছি। জেলায় অবৈধ ইটভাটা বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক বিজন কুমার রায়সহ র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com