1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
Title :
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আফতাব অটোমোবাইলস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে একমি পেস্টিসাইডস সিলেটের সাদাপাথর পর্যটন স্পটে ব্যবসা করতে হলে এখন দিতে হবে মাসিক ভাড়া

ফেসবুকে গুজব: মামলা দায়ের করেছে বিএসইসি

  • আপডেট : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৮.৫৮ এএম
  • ৩৯২ Time View

পুঁজিবাজার নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে মো. আবু রমিম নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলার জন্য এজাহার করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রাজধানীর শেরেবাংলা থানায় এ এজাহার করা হয়েছে।

আজ মঙ্গলবার বিএসইসির পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. মাসুম বিল্লাহ এ এজাহার করেন।

বিডি স্টক ডিসকাশন নামের ফেসবুক পেইজের মাধ্যমে বাজারে গুজব ছড়ানো ও মূল্য কারসাজির চেষ্টা করার অভিযোগে আবু রামিমের বিরুদ্ধে ওই এজহার করা হয়।

এজাহারে বলা হয়, ফেনীর দাগনভূঞা এলাকার স্থায়ী মো. আবু রমিম সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ‘বিডি স্টকস ডিসকাশন’ নামের একটি পেজ খুলে পুঁজিবাজারের স্থিতিশীলতা নষ্ট ও বিনিয়োগকারীদের প্রতারিত করতে নানা ধরনের তথ্য পরিবেশনের মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছেন। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি বেআইনিভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে বিনিয়োগকারীদের প্ররোচনা ও প্রলুব্ধ করে আসছেন। এ ধরনের কার্যকলাপ পুঁজিবাজারের বিনিয়োগকারী এবং রাষ্ট্রের স্বার্থবিরোধী। তাই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন অভিযোগকারী।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পুঁজিবাজার নিয়ে যেসব কার্যকলাপ পরিচালনা করছেন, তা শুধু ফৌজদারি অপরাধ নয়, বিনিয়োগকারীদের আস্থা ও পুঁজিবাজারের স্থিতিশীলতা নষ্টের উপাদানও রয়েছে তাতে।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিএসইসির পক্ষ থেকে মামলার এজাহার করা হয়েছে। এখন সংশ্লিষ্ট থানা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি বলেন, বিএসইসির একটি টিম নিয়মিত ফেসবুক পেজ ও গ্রুপ মনিটরিং করছে। সরকারের একাধিক গোয়েন্দা সংস্থাও এ বিষয়ে বিএসইসিকে সহায়তা করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com