1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

কৃষি ঋণ বাড়ানোর তাগিদ বাংলাদেশ ব্যাংকের

  • আপডেট : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৮.৫২ এএম
  • ২৪০ Time View

করোনা পরবর্তী ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বিশ্বে খাদ্য সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এই সংকট কাটাতে খাদ্য উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। এলক্ষ্যে শিল্প ঋণের চেয়ে কৃষি ঋণ বিতরণে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন এসব তথ্য জানান।

এসময় এবিবি চেয়ারম্যান বলেন, আইএমএফ ও বিশ্বব্যাংকসহ সকলেই কৃষি ঋনের উপর আরও গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে। কারণ প্রান্তিক পর্যায়ের ঋণে ক্ষতির পরিমাণও অনেক কম।

এদিন আরও জানানো হয়, পরিবেশবান্ধব ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলে জনসাধারণের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতকরণের ক্ষেত্রে সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলা করে কৃষি নীতিমালায় কিছু বিষয় সংযোজন করা হয়েছে। এরমধ্যে রয়েছে হাঁস পরিপালনের জন্য ঋণ নীতি; চিয়া বীজ, ত্বীন ফল, সুগার বিট চাষে ঋণ নীতি; ভিয়েতনামি হাইব্রিড নারিকেল, কফি ও সুইট কর্ন চাষের ঋণ নীতি। এছাড়া সামুদ্রিক শৈবাল চাষ ও মৎস্য খাতে গলদা চিংড়ি, দলবদ্ধভাবে ঋণ গ্রহণ ও একর প্রতি ফসল উৎপাদনে কৃষি ঋণ নীতি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টরা জানান, কৃষি ঋণ পেতে ভোগান্তি এড়াতে কৃষকদের জন্য ১০ টাকার ব্যাংক হিসাবে ঋণ চলে যাচ্ছে। তারপরও কোনো অভিযোগ পেলে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরে ৩১ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা ঠিক করে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা করেছে। এই লক্ষ্যমাত্রা গত অর্থবছরের চেয়ে ৮ দশমিক ৮৮ শতাংশ বেশি।

এর আগে গত অর্থবছরে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২৮ হাজার ৩৯১ কোটি টাকা। তবে ব্যাংকগুলোর মাধ্যমে বিতরণ করা হয় ২৮ হাজার ৮৩৪ কোটি টাকা। যা লক্ষ্যমত্রার চেয়ে বেশি।

গত অর্থবছরের বিতরণকৃত ঋণের ৩৩ লাখ ৪ হাজার ৮১১ জন কৃষি ও পল্লী ঋণের সুবিধা নিয়েছেন। এর মধ্যে ১৭ লাখ ৯৭ হাজার নারী নিয়েছেন ১০ হাজার ৮২৯ কোটি টাকা। আর চর, হাওরসহ অনগ্রসর এলাকায় কৃষি ঋণ বিতরণ হয়েছে ১৯ কোটি টাকা।

এদিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সৈয়দ আওলাদ হোসেন চৌধুরী ও জিএম আবুল কালাম আজাদসহ কৃষি ঋণ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com