1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার

  • আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬, ১০.৪৭ পিএম
  • ১২৯ Time View

ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ১৩ টি হত্যা, দস্যুতা, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী  ইমন (২৫) কে গ্রেফতার করেছে র‌্যাব ১৪ ভৈরব ক্যাম্প সদস্যরা। সে আড়াই ব্যাপারীর বাড়ির মাসুদ মিয়ার ছেলে। আজ দুপুর বেলা ইমনকে নাটালের মোড় থেকে গ্রেফতার করা হয়।

ভৈরব র‍্যাব ক্যাম্প লিখিত বক্তব্যে জানান, ২১ জুন রবিবার দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটের সময় নাটালের মোড় এলাকায় অভিযান চালায় র‍্যাব ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় তথ্যের ভিত্তিতে ইমনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ১৩ টি হত্যা, দস্যুতা, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায়, গ্রেফতারকৃত আসামি কিশোরগঞ্জ জেলার সদর, কুলিয়ারচর ও ভৈরব থানা এলাকাসহ পার্শ্ববর্তী অঞ্চলে সংঘবদ্ধ একটি অপরাধ চক্রের মূল হোতা। সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় দস্যুতা, চাঁদাবাজি এবং মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। ধৃত আসামি ভৈরব থানার মামলা নং-২২(২)২৫, ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩৮৫/৩৮০/৪২৭/১১৪/৩৪ পেনাল কোড এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। এ ছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। উল্লেখ্য, গত ১৮ মার্চ ২০২৬ খ্রি. গভীর রাতে কুলিয়ারচর থানাধীন দাড়িয়াকান্দি টু কুলিয়ারচর বাজার সড়কের রেল ক্রসিংয়ে এই চক্রটি সুকৌশলে রেল গেট (ব্যারিয়ার) ফেলে একটি মাইক্রোবাসের গতি রোধ করে। পরবর্তীতে ধৃত আসামিসহ তার সহযোগীরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে এবং যাত্রীদের আঘাত করে নগদ টাকা ও মূল্যবান স্বর্ণালংকার লুট করে নেয়। উক্ত ঘটনায় ভুক্তভোগী যাত্রী শরিফ খাঁন বাদী হয়ে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেন। তিনি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার শান্তিপুর গ্রামের শাহ আলম খানের ছেলে।  সংঘটিত দস্যুতার ঘটনার পর থেকে সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে পলাতক ছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com