সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২১ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির ৫০ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। কোম্পানিটির ৩৯ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩৫ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রবি, এনসিসি ব্যাংক, ডমিনেজ স্টিল, খান ব্রাদার্স, সিমটেক্স, বিডি থাই, কেডিএস এক্সেসরিজ লিমিটেড।