1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

দাম বাড়ল ২৪ ওষুধের

  • আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ৫.৫৪ পিএম
  • ২৬৩ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান লিবরা ইনফিউশন লিমিটেডের ২৪ ধরনের ওষুধের দাম বাড়িয়েছে সরকার। হাইকোর্টে কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশনায় এ দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর।

মঙ্গলবার (২২ নভেম্বর) ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক আশরাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২৪টি ওষুধের মূল্য প্রায় ৫ থেকে ১০ শতাংশ বৃদ্ধি করে পুনঃনির্ধারণ করা হয়েছে। টেকনিক্যাল সাব কমিটির সুপারিশের ভিত্তিতে মূল কমিটি এটা পুনঃনির্ধারণ করে দিয়েছে। তারা বলেছিল, বর্তমানে কাঁচামালের মূল্যসহ অন্যান্য খরচ বিবেচনা করে আমাদের সার্বিক নীতিমালা অনুসরণ করেই সর্বনিম্ন মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে।

যেসব ওষুদের দাম বাড়লো: লিবরা কোম্পানির ৫০০ মিলির কলেরা স্যালাইনের দাম আগে ছিল ৬১ টাকা। বর্তমানে দাম বাড়িয়ে ৭২ টাকা করা হয়েছে। একই কোম্পানির ১০০০ মিলির কলেরা ৮৮ টাকার স্যালাইন ৯৮ টাকা করা হয়েছে। ২০০০ মিলির ১১৩ টাকার কলেরা স্যালাইন ১২২ টাকা, ৫০০ মিলির হাপটসম্যান সলিউশন ৭৭ টাকা থেকে বাড়িয়ে ৮২ টাকা, ৯৫ টাকার ১০০০ মিলির হাটসম্যান ১০৫ টাকা, ৫৫ টাকার ৫০০ মিলির হাটসম্যান প্লাস ৬৬ টাকা, ৭১ টাকার ১০০০ মিলির হাটসম্যান ৮০ টাকা, .০৯% সোডিয়াম ক্লোরাইডের দাম ছিল ৬৪ টাকা, তা ৬৬ টাকা, ৭৪ টাকারটি ৮০ টাকা, ৮৯ টাকারটি ১০০ টাকা, ১০২টাকারটি ১১৫ টাকা, ১০% ৮০ টাকার ডেক্সট্রোজ ৯০ টাকা, ৯৮ টাকারটি ১০৫ টাকা, ৭০ টাকার ডেক্সট্রোজ প্লাস সোডিয়াম ক্লোরাইড ৮০ টাকা, ৯৩ টাকারটি ১০৭ টাকা, ৬৬ টাকার ২৫ ডেক্সট্রোজ ৭৫ টাকা, ৭৮ টাকারটি ৮২ টাকা, ৯৩ টাকার ৫% ডেক্সট্রোজ ১০৫ টাকা, ৬৬ টাকার ডেক্সট্রোজ প্লাস সোডিয়াম ৭২ টাকা, ৭৮ টাকারটি ৮৫ টাকা, ৮৬ টাকারটি ৯০ টাকা, ৭৮ টাকারটি ৮২ টাকা, ৯৩ টাকারটি ১০০ টাকা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com