1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২০ মে ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
Title :
ল্যাবরেটরিয়ানদের মহামিলন ২০২৬ দিনাজপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা’র উদ্বোধন আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় “Best Ecotourism Friendly Resort 2026” অর্জন করলো Arunima Resort Golf Club (ARGC) “ক্যাপচার দ্য ফিউচার”- আয়োজনে তরুণদের স্বপ্ন দেখাচ্ছে ভিভো বাংলাদেশ প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি টাইগারপাসে উত্তেজনার পর গ্রাফিতি আঁকায় নিজেই নামলেন চসিক মেয়র শাহাদাত হোসেন সুনামগঞ্জের ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ২২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

বিপিএলে সাকিবের দলে ২ বিদেশি উইকেটরক্ষক

  • আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ৫.৪৬ পিএম
  • ১৪৭ Time View

আগামী ২৩ নভেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের ড্রাফট। এর আগে নিজেদের ইচ্ছে মতো বিদেশি ক্রিকেটার দলে নেয়ার সুযোগ পাচ্ছে দলগুলো। সেই সুযোগে দুই বিদেশি উইকেটরক্ষককে দলে ভিড়িয়েছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।

পৃথক পৃথক দুটি বিবৃতির মাধ্যমে এমনটা নিশ্চিত করেছে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি। শ্রীলঙ্কার উইকেটরক্ষক কুশল পেরেরা এবং আফগানিস্তানের উইকেটরক্ষক রহমানউল্লাহ গুরবাজকে দলে নিয়েছে তারা। এর আগে পাকিস্তানের পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে দলে নেয় ফরচুন বরিশাল।

বিপিএলের আগের আসরের মতো এবারও দলটির আইকন ক্রিকেটার হিসেবে থাকছেন সাকিব আল হাসান। এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসলেও নিশ্চিতভাবেই এই দলটির নেতৃত্ব দেবেন সাকিব। বিপিএলের সর্বশেষ আসরে ব্যাটে-বলে দুর্দান্ত ছিলেন সাকিব। অলরাউন্ড পারফর্মের সঙ্গে নেতৃত্ব দিয়ে বরিশালকে ফাইনালেও তোলেন তিনি।

এবারও তাই সাকিবকে ঘিরে পরিকল্পনা সাজাচ্ছে দলটি। যে কারণে দেশীয় ক্রিকেটার হিসেবে সাকিবকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে তারা। বেশ কয়েকজন তারকা বিদেশি ক্রিকেটারকে দলে নিয়ে নিজের স্কোয়াডের শক্তিমত্তা বাড়িয়েছে বরিশালের ফ্র্যাঞ্চাইজিটি।

গত আসরে দলটির হয়ে খেলা ক্রিস গেইলকে দেখা যাবে এবারের মৌসুমেও। ওয়েস্ট ইন্ডিজের মারকুটে এই ওপেনারের সঙ্গে বিদেশি ক্রিকেটার হিসেবে থাকছেন তারই স্বদেশী রাহকিম কর্ণওয়াল। জাতীয় দলের জার্সিতে টেস্ট খেললেও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বেশ নাম ডাক রয়েছে তার। এবারের সিপিএলেও দারুণ পারফর্ম করেছেন ডানহাতি এই ব্যাটার। এ ছাড়া আফগানিস্তানের মারকুটে ব্যাটার নাজিবউল্লাহ জাদরান এবং অলরাউন্ডার করিম জানাতকেও দলে নিয়েছে তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com