1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
Title :
বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫ দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিদেশী কূটনীতিকরা শিষ্টাচারের সঙ্গ আচরণবিধি মেনে চলবেন

  • আপডেট : সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৮.০৮ পিএম
  • ২৬৪ Time View

বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকরা শিষ্টাচারের সঙ্গে আচরণবিধি মেনে চলবেন বলে প্রত্যাশা করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। আজ সোমবার মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, এখানে নিযুক্ত কূটনীতিকরা তাদের আচরণবিধি সম্পর্কে অবগত রয়েছেন। তারা তা মেনে চলবেন, এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশ এখন আর কোনো দেশের কলোনি নয়। এটি একটি স্বাধীন ও স্বার্বভৌম রাষ্ট্র।

আমাদের দেশের বিভিন্ন লোকজন বিদেশী কূটনীতিকদের কাছে গিয়ে দেশের অভ্যন্তরীণ বিষয়ে আলোচনা করেন ও পরামর্শ নেন বলে অভিযৈাগ করেন মন্ত্রী। তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক। এ সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজ অথবা কাল আমাদের এ সংস্কৃতি পরিবর্তন করতে হবে।

এর আগে গত সপ্তাহে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছিলেন, এদেশে নিযুক্ত বিদেশী কূটনীতিকরা সীমা অতিক্রম করলে, সরকার যথাযথ ব্যবস্থা নেবে।

সম্প্রতি ঢাকায় নিযুক্ত কয়েকটি দেশের রাষ্ট্রদূতের দেশের অভ্যন্তরীণ কিছু বিষয়ে করা মন্তব্য ঘিরে আলোচনা শুরু হয়। বলা হয়, বিদেশী কূটনীতিকদের মন্তব্যগুলো ভিয়েনা কনভেনশনের আওতায় কূটনৈতিক শিষ্টাচারের সঙ্গে সাংঘর্ষিক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com