1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আরও টুইটার কর্মীর চাকরি খাচ্ছেন মাস্ক

  • আপডেট : সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ১২.৩১ পিএম
  • ৩৪৯ Time View

ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটার কিনে নিয়েছেন এক মাসও হয়নি। এর মধ্যে নানা বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মালিকানা হাতে নেওয়ার পরপরই ৫০ শতাংশ কর্মীকে ছাঁটাই করেছিলেন মাস্ক।

তবে সেখানেই যেন শেষ নয়। সংস্থার অর্ধেক কর্মীকে ছাঁটাইয়ের কয়েক সপ্তাহের মাথায় এবার আরও কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন মার্কিন এই ধনকুবের। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এই তথ্য সামনে এনেছে বলে সোমবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানির অর্ধেক কর্মী ছাঁটাই করার কয়েক সপ্তাহের মাথায় এবার টুইটারের নতুন মালিক ইলন মাস্ক আরও কর্মী ছাঁটাই করার কথা বিবেচনা করছেন বলে ব্লুমবার্গ রিপোর্ট করেছে। এছাড়া দীর্ঘ সময় ধরে কাজ করার বিষয়ে মাস্কের আল্টিমেটামের পর বহু কর্মী সংস্থাটি থেকে বেরিয়ে গেছেন।

ব্লুমবার্গের মতে, টুইটারের সেলস এবং পার্টনারশিপ টিমের কর্মীদের টার্গেট করে নতুন করে ওই ছাঁটাই অভিযান চালানো হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামীকাল থেকেই নতুন করে এই কর্মী ছাঁটাইয়ের ঘোষণা শুরু হতে পারে।

ব্লুমবার্গের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে এই ধনী ব্যক্তি টুইটারের ওই বিভাগের নেতৃত্বে থাকা টিমকে আরও কর্মচারীদের বরখাস্ত করতে সম্মত হতে বলেছেন। তবে টুইটারের বিপণন এবং বিক্রয় টিমের পরিচালনার দায়িত্বে থাকা রবিন হুইলার কর্মী ছাঁটাই করতে অস্বীকার করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এছাড়া টুইটারের অংশীদারিত্ব পরিচালনার দায়িত্বে থাকা ম্যাগি সানিউইকও একই কাজ করেছেন। আর এর ফলস্বরূপ উভয়ই তাদের চাকরি হারিয়েছেন বলে ব্লুমবার্গ রিপোর্ট করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com