1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

জীবনযুদ্ধে হেরে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা

  • আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২, ৮.৩১ পিএম
  • ৩৭৩ Time View

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। রোববার (২০ নভেম্বর) হাসপাতালে মারা যান তিনি।

এর আগে ১ নভেম্বর স্ট্রোকের পর কোমায় চলে যান তিনি। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হচ্ছিল। কিন্তু শনিবার (১৯ নভেম্বর) আবার হার্ট অ্যাটাক হয় তার।

হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। দুবার দুরারোগ্য ক্যানসারকে হারিয়ে অভিনয় দুনিয়ায় ফিরে ভালোই কাজ করছিলেন এ  অভিনেত্রী। তবে হঠাৎই ১ নভেম্বর তার জীবনে বড় বিপর্যয় নেমে আসে।

স্ট্রোক করায় কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। এরপরই কোমায় চলে যান এ অভিনেত্রী।

এরপর থেকে কঠিন সময় পার করেন তিনি। অস্ত্রোপচারের পর প্রয়োজনীয় ওষুধ দেয়ার পাশাপাশি সংক্রমণ এড়াতে দেয়া হয় কড়া ওষুধ। বাড়ানো হয় অ্যান্টিবায়োটিকের মাত্রাও।

কিন্তু ওষুধে কোনো প্রতিক্রিয়া হয়নি এ অভিনেত্রীর। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত থেকেই তার চোখের পাতা আর নড়ছিল না।

তবে শুক্রবার (১৮ নভেম্বর)  রাতে ঐন্দ্রিলার সঙ্গে ঘটে মিরাকল ঘটনা। আবারও প্রাণের সঞ্চার ঘটে সব স্বাভাবিক হতে শুরু করেছিল তার। কিন্তু হঠাৎই শনিবার (১৯ নভেম্বর) আবার হার্ট অ্যাটাক হয় তার। আর সে কঠিন জীবনযুদ্ধে আর জিতে উঠতে পারেনি লড়াকু এ অভিনেত্রী।

এদিকে পরিস্থিতি যে খারাপের দিকে তা আগেই আন্দাজ করতে পেরেছিল ঐন্দ্রিলা ভক্তরা। শনিবার (১৯ নভেম্বর) আবার হার্ট অ্যাটাকের পর ঐন্দ্রিলার প্রেমিক নিজের ফেসবুক পেজ থেকে সব পোস্ট মুছে দেন। আর তাতেই ঐন্দ্রিলা ভক্তরা বুঝেছিল তাদের প্রিয় অভিনেত্রী দুবার ক্যানসারকে হারাতে পারলেও হারাতে পারেনি স্ট্রোকের মরণ থাবাকে।

উল্লেখ্য, কালারস বাংলার ‘ঝুমুর’ ধারাবাহিকের মাধ্যমে ভারতীয় টিভি পর্দায় পা রাখেন ঐন্দ্রিলা শর্মা। এরপর স্টার জলসার ‘জীবন জ্যোতি’ ধারাবাহিকেও মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল তাকে। সান বাংলার ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকেও অভিনয় করেন জনপ্রিয় এ অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com