1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
Title :
কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০ প্রেমিকার বিয়ে হওয়ায় ভৈরবে আবাসিক হোটেলে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা সিলেট বিভাগের ৬ নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে, প্লাবিত হচ্ছে নিম্ন এলাকা হবিগঞ্জে খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ব্যাপক ক্ষতি সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন

কাতার বিশ্বকাপের সবচেয়ে কম বয়সী, বেশি বয়সী ও অভিজ্ঞ ফুটবলার

  • আপডেট : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ৬.৪৪ পিএম
  • ২৮৯ Time View

কাল থেকে পর্দা উঠছে কাতার বিশ্বকাপের। ৩২ দল লড়বে একটি ট্রফির জন্য। তার আগে জেনে নেওয়া যাক ভিন্ন ধরনের রেকর্ডধারী তিন ফুটবলার সম্পর্কে। যারা বিশ্বকাপ শুরুর আগেই নাম লিখিয়েছেন রেকর্ডের পাতায়।

সবচেয়ে কমবয়সী ফুটবলার

ইউসোফা মোউকোকো কাতার বিশ্বকাপের সবচেয়ে কম বয়সী ফুটবলার। শুধু তাই নয়, জার্মানির এই খেলোয়াড় উদীয়মান ফুটবলারদের মধ্যে অন্যতম। জার্মানির সর্বোচ্চ লিগ বুন্দেসলিগার হয়ে কাটিয়েছেন দারুণ এক মৌসুম। ৩টি অ্যাসিস্টের সঙ্গে দিয়েছেন ৬ গোল। আরেক তারকা ফুটবলার টিমো ভের্নারের ইনজুরিতে তার বিশ্বকাপ দরজা খুলে যায়। হ্যানসি ফ্লিক তাকে রেখেই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন। তার বর্তমান বসয় ১৭ বছর (নভেম্বর ২০২২)।

সবচেয়ে বয়স্ক ফুটবলার

কাতার বিশ্বকাপে দেখা যাবে অনেক বয়স্ক ফুটবলারদের। পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো, ক্রোয়েশিয়ার লুকা মডরিচের বয়স ৩৭। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বয়স ৩৫। এ ছাড়া ব্রাজিলের ডানি আলভেজের ৩৯ ও থিয়াগো সিলভার বয়স ৩৮। এতেই বোঝা যাচ্ছে বয়স্কদের জয়জয়কার। কিন্তু সবচেয়ে বেশি বয়সী ফুটবলার কে? তিনি হলেন মেক্সিকান গোলরক্ষক আলফ্রেডো তালাভেরা। তার বয়স ৪০। যা এবারের বিশ্বকাপে সর্বোচ্চ। ২০১১ সালে অভিষেকের পর থেকে তিনি নিজ দেশের হয় ৪০টি ম্যাচ খেলেছেন।

সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার

কাতার বিশ্বকাপ লিওনেল মেসির জন্য হতে যাচ্ছে শেষ বিশ্বকাপ। ১৬৫ ম্যাচে আলবিসিলেস্তাদের হয়ে মেসির দখলে রয়েছে সর্বোচ্চ গোলের রেকর্ড। তার ক্যারিয়ারে সব ট্রফিই রয়েছে, শুধু বাকি একটি বিশ্বকাপ। শুধু তাই নয় এবারের বিশ্বকাপে সবচেয়ে অভিজ্ঞ ফুটবলারও এলএম টেন। তিনি এর আগের চার বিশ্বকাপে সর্বোচ্চ ১৯টি ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে কাতারে এসেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com