1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
Title :
ল্যাবরেটরিয়ানদের মহামিলন ২০২৬ দিনাজপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা’র উদ্বোধন আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় “Best Ecotourism Friendly Resort 2026” অর্জন করলো Arunima Resort Golf Club (ARGC) “ক্যাপচার দ্য ফিউচার”- আয়োজনে তরুণদের স্বপ্ন দেখাচ্ছে ভিভো বাংলাদেশ প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি টাইগারপাসে উত্তেজনার পর গ্রাফিতি আঁকায় নিজেই নামলেন চসিক মেয়র শাহাদাত হোসেন সুনামগঞ্জের ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ২২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

শুরু হলো জমজমাট টি-টেন লিগের টিকিট বিক্রি

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৮.১৩ পিএম
  • ১৯৭ Time View

দিন কয়েক পরই পর্দা উঠছে আবুধাবি টি-টেন লিগের এবারের আসরের। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের এবারের আসরকে সামনে রেখে ইতোমধ্যেই টিকিট বিক্রি শুরু করেছে লিগ কতৃপক্ষ।

গতকাল (১৫ নভেম্বর) থেকে অনলাইনে অগ্রিম টিকিট নিতে পারছেন দর্শকরা। ব্যক্তিগত, পরিবার ও কর্পোরেট হসপিটালিটি বক্সের টিকিটগুলো কেনা যাবে কিউ টিকিটস থেকে।

২০২১ সালে ৩৪২ মিলিয়ন মানুষ টি-টেন লিগ উপভোগ করেছিল। সেবার করোনার বিধি-নিষেধ থাকায় দর্শকের আগ্রহে কিছুটা ভাটা পড়েছিল। তবে এবারের আসরে আর কোনো নিষেধাজ্ঞা থাকছে না এই লিগ আয়োজনে। ফলে এবারের আসর আরও বেশি রোমাঞ্চকর হবে বলে আশাবাদী টি-টেনের সিওও রাজিব খান্না।

এই আসর নিয়ে কথা বলতে গিয়ে রাজিব বলেন, ‘আমরা করোনার বিধিনিষেধ থেকে বেড়িয়ে আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে দর্শক প্রবেশ করতে দিচ্ছি। জায়গাটা আমাদের জন্য রোমাঞ্চকর।আমরা দর্শকের রোমাঞ্চের অভিজ্ঞতা নেওয়ার অপেক্ষায় আছি। যেমনটা আগে কখনো হয়নি। এখন টিকিট পাওয়া যাচ্ছে কিউ টিকিটে।’

২৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে আবুধাবি টি-টেন লিগ। টুর্নামেন্টের প্রথম দিনেই কাইরন পোলার্ডের দল নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। দিনের দ্বিতীয় ম্যাচে খেলবে ডেকান গ্ল্যাডিয়েটরস ও টিম আবুধাবির বিপক্ষে।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী লিগ পর্বশেষে শীর্ষে থাকা দুই দল খেলবে কোয়ালিফায়ার-১ এ। এই ম্যাচের জয়ী দল চলে যাবে ফাইনালে। আর হেরে যাওয়া দল খেলবে তৃতীয় ও চতুর্থ স্থানের মধ্যেকার জয়ী দলের বিপক্ষে। আট দলের এই টুর্নামেন্টে দেখা মিলবে বিশ্বের অনেক তারকা ক্রিকেটারের। ৪ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com