শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার আলমডাঙ্গায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি রাসেল আজও মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি সান্তাহার দুর্ঘটনার পর ২১ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু ঈদের তারিখ নির্ধারণে আজ বসছে চাঁদ দেখা কমিটি

২৮-৩০ নভেম্বর এসএসসি’র ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ২০০ Time View

এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৮ থেকে ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশ হতে পারে৷ এই তিন দিনের মধ্যে যেকোনো দিন ফল প্রকাশের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে শিক্ষা বোর্ডগুলো থেকে৷

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার।

তিনি জানিয়েছেন, শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে এই তিন দিনের মধ্যে যেকোনো একদিন ফল প্রকাশের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন সময় দেবেন, সেদিন ফল প্রকাশিত হবে।

গত ১৫ সেপ্টেম্বর সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় অংশ নেয় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী। করোনাভাইরাস সংক্রমণ, পরবর্তী সময়ে সিলেটসহ দেশের কিছু এলাকায় বন্যার কারণে দুই দফায় পেছানো হয় পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে সাধারণত ফল প্রকাশ করা হয় ৷

এসএসসির নির্ধারিত সূচি মার্চ মাস থেকে সাত মাস পিছিয়ে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয় পরীক্ষা। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। মাদরাসা বোর্ডে দাখিলে অংশগ্রহণ করে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে (ভোকেশনাল) পরীক্ষার্থীর ছিল ১ লাখ ৫৩ হাজার ৬৬২। পরীক্ষা অনুষ্ঠিত হয় ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে ৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS