1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
Title :
বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫ দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ডিসেম্বরেই বাণিজ্যিক যাত্রায় যাচ্ছে মেট্রোরেল

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ১.২৭ পিএম
  • ২২০ Time View

ডিসেম্বরেই বাণিজ্যিক যাত্রার জন্য প্রায় প্রস্তুত মেট্রোরেল। সরকারের পক্ষ থেকে দিনক্ষণ নিশ্চিত করলেই আনুষ্ঠানিক যাত্রা শুরু। এমনটিই জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ।

ডিএমটিসিএল জানিয়েছে, ১৬ ডিসেম্বরের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবুজ সংকেতের অপেক্ষায় থাকবে কর্তৃপক্ষ। এ মুহূর্তে চলছে সিস্টেম ইন্টিগ্রেটেড টেস্ট। এরপর ব্লাঙ্ক অপারেশন; তারপরই বাণিজ্যিক চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে স্বপ্নের মেট্রোরেল। এখন চলছে শেষ মুহূর্তের টুকিটাকি কাজ। সবার আগে নিশ্চিত করা হচ্ছে ট্রেন চলাচলের খুঁটিনাটি বিষয়টিও।

মেট্রোরেল এ মুহূর্তে যে পর্ব পার করছে, তাকে বলা হচ্ছে সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট। প্রতিটি ট্রেন গতির সঙ্গে মিলিয়ে প্রতিটি স্টেশনে কখন-কীভাবে থামবে, স্টেশনগুলোতে কতটুকু সময় নিয়ে থামতে হবে – এ বিষয়গুলো ঝালিয়ে নেয়া হচ্ছে। পাশাপাশি কন্ট্রোল রুমে বসে কীভাবে নিয়ন্ত্রণ করা হবে সেগুলোও দেখে নিচ্ছেন তারা।

টেকনিক্যাল দিকগুলো সামলাতে এতদিন তেমন বেগ পেতে হয়নি। এমআরটি বলছে, এবারো সব ঠিকঠাক হলে শুরু হবে ব্লাঙ্ক অপারেশন। এর মাধ্যমে যাত্রীসহ চলাচলের পূর্ণ অভিজ্ঞতা নেবে অপারেশন টিম। এ যজ্ঞ ডিসেম্বরের প্রথম ভাগেই শেষ করতে চান তারা।

মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও লাইনের কাজ প্রায় ৯৫ শতাংশ শেষ হয়েছে জানিয়ে ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক আরও বলেন, ডিসেম্বরের মধ্যেই পুরো কাজ শেষ হবে।

এমএএন সিদ্দিক বলেন, ‘সিস্টেম ইন্টিগ্রেশনের কাজ নভেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এরপর কর্তৃপক্ষ ট্রায়াল রান শুরু করবে। আমরা প্রধানমন্ত্রীর কাছে আপডেট তথ্য উপস্থাপন করব। এটি জনসাধারণের জন্য কবে উন্মুক্ত করা হবে, সেই বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দেবেন।’

এরপর কেবল অপেক্ষা আনুষ্ঠানিকতার। ডিএমটিসিএল বলছে, ১৬ ডিসেম্বরের পর যে কোনো দিন শুরু হতে পারে স্বপ্ন যাত্রা।

উদ্বোধনের আনুষ্ঠানিকতার পরদিন থেকে মেট্রোরেলে সাধারণ মানুষ চলাচল করতে পারবে বলেও জানান এমএএন সিদ্দিক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com