1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
Title :

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের জয়

  • আপডেট : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ৫.৩০ পিএম
  • ২২০ Time View

বাংলাদেশের বোলারদের সামনে নিজেদের মেলে ধরতে পারেননি পাকিস্তানের ব্যাটাররা। তানভীর আহমেদ এবং মাহফুজুর রহমান রাব্বির দারুণ বোলিংয়ের পরও ১৪৩ রানের পুঁজি পায় স্বাগতিকরা। শুরুতে বিপাকে পড়লেও বাংলাদেশকে টেনে তোলেন রাব্বি এবং মোহাম্মদ শিহাব জেমস। তাদের দুজনের ব্যাটিংয়ে ৫ উইকেটের জয় পায় বাংলাদেশের যুবারা। ফলে টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল সফরকারীরা।

মুলতানে জয়ের জন্য ১৪৩ রান তাড়া করতে নেমে দারুণ জুটি গড়ে তোলেন বাংলাদেশের দুই ওপেনার জিসান আলম এবং আশিকুর রহমান শিবলি। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ৩৮ রান। পাকিস্তানকে উইকেট এনে দেন মোহাম্মদ জিসান। ১৬ রান করা আশিকুর বোল্ড হয়ে ফিরলে ভাঙে তাদের এই জুটি। এরপর ফেরেন আরেক ওপেনার জিসানও। তরুণ এই ওপেনার সাজঘরে ফিরেছেন ২৪ রানে। তিনে নেমে থিতু হতে পারেননি মোহাম্মদ সোহাগ আলী। আরাফাত মিনহাজের থ্রোতে রান আউট হয়ে আউট হন ৫ রান করা সোহাগ।

রান আউট হয়েছেন চারে নামা ১৩ রান করা আহরার আমিন। ৬৯ রানে ৪ উইকেট হারালে খানিকটা বিপাকে পড়ে বাংলাদেশ। তবে প্রতিরোধ গড়ে তোলেন মাহফুজুর এবং শিহাব। তারা দুজনে মিলে যোগ করেন ৬২ রান। ৩৫ বলে ৩৮ রান করা মাহফুজুর ফিরলে ভাঙে তাদের জুটি। মাহফুজুর ফিরলেও বাংলাদেশের জয় নিশ্চিত করেন শিহাব এবং সিয়াম হোসেন দিপু। ৩ বল বাকি থাকতে জয় পাওয়া ম্যাচে শিহাব ৪১ এবং সিয়াম অপরাজিত ৬ রানে। পাকিস্তানের দুটি উইকেট নিয়েছেন জিসান। এ ছাড়া একটি উইকেট পেয়েছেন আরাফাত।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৪৩ রানের পুঁজি পায় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছেন বাসিত আলী। এ ছাড়া সাদ বাগ ২৮ এবং আরাফাত করেছেন ২০ রান। বাংলাদেশের হয়ে তানভীর তিনটি, মাহফুজুর দুটি এবং একটি উইকেট নিয়েছেন ওয়াসি সিদ্দিকী, পারভেজ হোসেন জীবন ও জিসান আলম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com