1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
Title :
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী কুমিল্লা গোমতীর পানি বৃদ্ধি, চরাঞ্চলে সহস্রাধিক কৃষকের ফসলের ক্ষতি কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্বার, আটক-২ বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল-জামালপুর সড়কে বাস-বাইক সংঘর্ষে নারী নিহত টাঙ্গাইলে রোগীবান্ধব উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সভা টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চলে বন্যপ্রাণির সুরক্ষায় পাঁচটি রোপওয়ে করিডোর শনিবার টাঙ্গাইলে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০ প্রেমিকার বিয়ে হওয়ায় ভৈরবে আবাসিক হোটেলে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

ভারতীয় দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন ধোনি

  • আপডেট : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ১০.৩৯ এএম
  • ২০৪ Time View

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর নড়েচড়ে বসেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। দলকে সাফল্যের ছোঁয়া এনে দিতে নিজেদের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেদ্র সিং ধোনিকে অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা করছে তারা।

বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে দ্যা টেলিগ্রাফ। মূলত ভারতের টি-টোয়েন্টি দলের ডিরেক্টর হিসেবেই ধোনিকে চায় বিসিসিআই।

বিসিসিআইয়ের সেই কর্মকর্তা ‘দ্যা টেলিগ্রাফ’কে বলেছে, ‘বিসিসিআইতে একটা বিষয় নিয়ে আলোচনা চলছে। তা হচ্ছে টি-টোয়েন্টি দলে মহেন্দ্র সিং ধোনিকে অন্তর্ভুক্ত করা নিয়ে। দক্ষতা নিয়ে দলের ক্রিকেটাররা যেন আইসিসির ইভেন্টগুলোতে নির্ভীক ক্রিকেট খেলতে পারে এ কারণেই আলোচনা চলছে।’

২০০৭ সালে ইতিহাসের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতান ধোনি। সেই বিশ্বকাপই টি-টোয়েন্টিতে ভারতের সর্বশেষ শিরোপা। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি আসরে সম্ভাবনা জাগানো পারফরম্যান্স করলেও ফাইনালও খেলতে পারেনি ভারত।

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) দারুণ সফল ধোনি। অসাধারণ নেতৃত্বে চেন্নাই সুপার কিংসকে চারবার শিরোপা জিতিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ভারতীয় দলের সঙ্গে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে (২০২১) অবশ্য মেন্টর হিসেবে যোগ দিয়েছিলেন ধোনি। যদিও সেই বিশ্বকাপে সেমিফাইনালেও উঠতে পারেনি ভারত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com