1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় ১৩ মে থেকে বাজারে আসছে আম; আম সংগ্রহের ক্যালেন্ডার ঘোষণা, নিয়ম না মানলে জরিমানার হুঁশিয়ারি জেলা প্রশাসকের টেকনো স্পার্ক ৫০ সিরিজ: দৈনন্দিন ব্যবহারে ভরসার সঙ্গী ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে দেখা করার সুযোগ পেলেন ভক্তরা ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ৬ বছর টিকবে এমন টেকসই ব্যাটারি সহ নতুন অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে লভ্যাংশ ঘোষণা করেছে সোনারবাংলা ইন্স্যুরেন্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন সৈয়দপুরে ট্রাস্ট ব্যাংক পিএলসির SICIP Entrepreneurship Development Program (Batch-2) সফলভাবে সম্পন্ন সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

তুমব্রু সীমান্তে চোরাচালানীদের গুলিতে ডিজিএফআই কর্মকর্তা নিহত

  • আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ১০.৫০ এএম
  • ২২০ Time View

বান্দরবানের তুমব্রু সীমান্তে র‍্যাব ও ডিজিএফআইয়ের যৌথ অভিযানকালে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ডিজিএফআইয়ের (বিমানবাহিনীর কর্মকর্তা) একজন কর্মকর্তা নিহত হয়েছেন। এসময় র‌্যাবের আরেক কর্মকর্তা গুরুতর আহত হন।

সোমবার (১৪ নভেম্বর) দিনগত রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই তথ্য।

বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে সোমবার (১৪ নভেম্বর) মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে বান্দরবান জেলার তুমব্রু সীমান্ত এলাকায় সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআইয়ের একজন কর্মকর্তা (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা) দেশের জন্য আত্মত্যাগ করে শহীদ হয়েছেন। এ সময় আহত হন র‌্যাবের একজন সদস্য।

এদিকে এর আগে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু সীমান্ত এলাকার কোনারপাড়া ২ নং ওয়ার্ডের মসজিদের পাশে মিয়ানমারের একটি বিচ্ছিন্নতাবাদী গ্রুপের সঙ্গে গোলাগুলির সময় র‌্যাবের এক সদস্য গুরুতর আহত হন। তাকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়।

কক্সবাজার সদর হাসপাতালের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানিয়েছেন, ১০টার দিকে আহত এক র‌্যাব সদস্যকে সদর হাসপাতালে আনা হয়। তবে তার নাম তিনি জানাতে পারেননি।

পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্তে চোরাচালান রোধে কক্সবাজা‌রের র‍্যাব-১৫ সদস্যরা মিয়ানমার সীমান্তে অভিযান চালান। এ সময় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠনের সদস্যরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ বিষয়ে ঘুমধুম ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, কোনারপাড়া এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে কাদের মধ্যে এ গোলাগু‌লি হ‌য়ে‌ছে তা এখনও বলতে পারছি না। বিস্তারিত খোঁজ নি‌য়ে জানানো যাবে।

ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ডিউটি অফিসার এএসআই জয়দেব বলেন, কোনারপাড়া এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে কাদের মধ্যে এ ঘটনা ঘটেছে তা এখ‌নও নিশ্চিত হতে পারিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com