শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশেষ অভিযানে ২১লক্ষ ২১হাজার টাকা মূল্যের ৭০কেজি ৭০০গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৩,৭০,৫০০/টাকা সহ ০২জন মাদক সম্রাটকে গ্রেফতার করেছে র‌্যাব-১ রাঙ্গামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ইতালি পাঠানোর নামে লিবিয়ায় জিম্মি ও ২২ লক্ষ টাকা আত্মসাৎ সুনামগঞ্জে মানব পাচার ট্রাইব্যুনালে মামলা কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২ বরিশালে বাসায় ডেকে প্রেমিকাকে হত্যা, পলাতক অভিযুক্ত যুবক ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! সেমস-গ্লোবালের আয়োজনে আইসিসিবিতে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী আইএফআইসি ব্যাংকের একযোগে ৮টি এটিএম বুথ-এর উদ্বোধন বাস ভাড়া নির্ধারণে মালিকদের কাছে নতিস্বীকার না করায় যাত্রী কল্যাণ সমিতির অভিনন্দন

গোপালগঞ্জ থেকে ফরিদপুরে বাস চলাচল বন্ধ

ফাহিম
  • আপডেট : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ২০১ Time View

নিজস্ব প্রতিনিধিঃ ধর্মঘটের কারণে গোপালগঞ্জ থেকে ফরিদপুরগামী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ফরিদপুরগামী যাত্রীরা। তবে সমাবেশে যোগ দিতে দুই দিন আগেই বিভিন্নভাবে ফরিদপুরে পৌঁছেছেন গোপালগঞ্জের বিএনপি নেতাকর্মীরা। 

শুক্রবার (১১ নভেম্বর) গোপালগঞ্জ শহরের বিভিন্ন বাসষ্ট্যান্ডে গিয়ে জানা গেছে, গোপালগঞ্জ থেকে ফরিদপুরগামী সেবাগ্রীণ লাইন, কমফোর্ট, দিগন্ত, গোল্ডেন লাইন, ষ্টার লাইনের বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে ফরিদপুরগামী সাধারণ যাত্রীরা বাসষ্ট্যান্ডে এসে চরম ভোগান্তিতে পড়েছেন। অনেককেই বাড়ি ফিরে যেতে দেখা গেছে। এছাড়া সাভারগামীদের পদ্মা সেতু হয়ে ঢাকায় গিয়ে সাভারে পৌঁছাতে হচ্ছে। তবে জেলার অন্যান্য সব রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে, সমাবেশে যোগ দিতে দুই দিন আগেই ফরিদপুরের পৌছেঁছেন গোপালগঞ্জের বিএনপি নেতাকর্মীরা। এক হাজারেরও বেশি নেতাকর্মী এ সমাবেশে যোগ দিচ্ছেন বলে দলটির সূত্রে জানা গেছে। গ্রেপ্তার আতঙ্ক এড়াতে নেতাকর্মীরা একজোট না হয়ে আলাদা আলাদাভাবে ব্যক্তিগত সুযোগ-সুবিধা মতো ফরিদপুরে পৌঁছেছেন।

শহরের পুলিশ লাইনস মোড়ের কমফোর্ট লাইনের কাউন্টারের ম্যানেজার ইলিয়াছ শেখ বলেন, ‘সকাল থেকেই কমফোর্ট লাইনের ফরিদপুর-সাভার হয়ে ঢাকার বাস চলাচল বন্ধ রয়েছে। একটি বাসও ছেড়ে যায়নি। ফরিদপুরে ধর্মঘট থাকায় বাস চলাচল বন্ধ রয়েছে।’

সেবাগ্রীণ লাইনের কাউন্টারের ম্যানেজার রাসেল হাওলাদার বলেন, ‘ফরিদপুরে বিএনপির সমাবেশের কারণে গোপালগঞ্জ থেকে ফরিদপুর হয়ে ঢাকা রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। যাত্রীরা কাউন্টারে আসলে তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে।’

জেলা বাস-মিনিবাস শ্রমিক সমিতির সাবেক সভাপতি মো. বুলবুল ইসলাম বলেন, ‘ফরিদপুরে বিএনপির সমাবেশের কারণে ফরিদপুর রটের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে অভ্যন্তরীনসহ অন্যান্য রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।’

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন হীরা মোবাইল ফোনে বলেন, ‘বাস বন্ধ ও গ্রেপ্তার আতঙ্কের কারণে আমরা আগেই ফরিদপুরের সমাবেশ স্থলে পৌঁছেছি। তবে সবাই একত্রে না এসে নিজ নিজ দায়িত্বে নিজেদের মতো করে সমাবেশে যোগ দিয়েছি।’

জেলা বিএনপি’র আহবায়ক রাফিক শরীফ মোবাইল ফোনে বলেন, ‘ফরিদপুরে বিএনপি’র মহা সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আগে থেকেই বিভিন্নভাবে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হন। বিশেষ করে গ্রেপ্তার আতঙ্কে নেতাকর্মীরা একজোট হয়ে ফরিদপুরের সমাবেশে যেতে পারেনি। আলাদা আলাদা ভাবে ব্যক্তিগত উপায়ে তারা ফরিদপুরে গেছেন। জেলার ৫টি উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ দায়িত্বে ফরিদপুর যান। আশা করছি জেলা থেকে ১ হাজারেরও বেশি নেতাকর্মী ফরিদপুরের সমাবেশে উপস্থিত হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS