1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
Title :
দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর শোক সভা অনুষ্ঠিত Financial Statements (Q2) of Paramount Insurance Company Limited টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ

ফরিদপুরে শুরু হয়েছে ৩৮ ঘণ্টার বাস ধর্মঘট

  • আপডেট : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ১১.৫৫ এএম
  • ২২৫ Time View

মহাসড়কে থ্রি হুইলার বন্ধ না হওয়ার প্রতিবাদে ফরিদপুরের বাস মালিক ও শ্রমিকদের সংগঠন ফরিদপুর জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ধর্মঘট চলবে। ফরিদপুরে সকাল থেকে কোনও বাস ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

শুক্রবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (১২ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত ৩৮ ঘণ্টার বাস ধর্মঘট শুরু হয়েছে। এ ছাড়া আঞ্চলিক ও দূরপাল্লার যাত্রীবাহী বাস ও মিনিবাসের পাশাপাশি সরকারি পরিবহন বিআরটিসির (বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন) বাস চলাচলও বন্ধ আছে।

ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আনিচুর রহমান বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে মহাসড়কে থ্রি হুইলার, মাহেন্দ্র বন্ধের দাবিতে আন্দোলন করে আসছি। এর আগেও আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি। তারই ধারাবাহিকতায় শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার রাত ৮টা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হচ্ছে।’

এদিকে বিএনপি নেতাদের অভিযোগ, শনিবার ফরিদপুর শহরের উপকণ্ঠে কোমরপুরের আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে দলের বিভাগীয় গণসমাবেশ আয়োজন করা হয়েছে। বাস ধর্মঘটের ডাক দিয়েছে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com