1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
Title :
চাইনিজ বিজনেস কমিউনিটির সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে প্রিমিয়ার ব্যাংকের ‘ব্রিজ অব ট্রাস্ট’ আয়োজন চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়, উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় পরিচ্ছন্নতা কার্যক্রমে সহায়তায় কমিউনিটি ব্যাংকের ‘ক্লিন সিটি ইনিশিয়েটিভ’-এর আওতায় ডাম্প ট্রাক প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অপ্রতিম হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর, শুরু হবে সাক্ষ্যগ্রহণ চৌদ্দগ্রামে নাশকতা ও ভাঙচুরের অভিযোগে ৯ জন গ্রেপ্তার, জেলাজুড়ে ২৪ ঘণ্টায় ১৯৭ ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ২য় বার্ষিক সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫ প্রকাশ রাইজ অ্যাবাভ অলে অপোর সম্মাননা; রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা গোপালগঞ্জে দেড় লাখের বেশি মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ ১ ডিসেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ

কোকা-কোলা বাংলাদেশ বেভারেজেসের নতুন এমডি মায়াঙ্ক অরোরা

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ৭.৪০ পিএম
  • ২৯২ Time View

কোকা-কোলা বাংলাদেশ বেভারেজেস লিমিটেড এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মায়াঙ্ক অরোরা। তিনি এ বছরের অক্টোবরে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তাপস কুমার মন্ডল এই দায়িত্বে কর্মরত ছিলেন।

২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত মায়াঙ্ক অরোরা কোকা-কোলা বেভারেজেস শ্রীলঙ্কা লিমিটেড (সিসিবিএসএল) এর ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কর্মরত ছিলেন।

তিনি শ্রীলঙ্কাকে বোটলিং ইনভেস্টমেন্টস গ্রুপ (বিআইজি) এর একটি শীর্ষ পারফোর্মিং মার্কেটে রূপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তার নেতৃত্বে শ্রীলঙ্কা মার্কেট বিভিন্ন পর্যায় স্বীকৃতি ও প্রশংসা অর্জন করেছে।

কোকা-কোলা বাংলাদেশ বেভারেজেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মায়াঙ্ক অরোরা বলেন, “কোকা-কোলা সিস্টেমের জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাব্যময়ী মার্কেট। অগ্রগতির এই যাত্রায় অংশীদার হতে পেরে আমি আনন্দিত। আমাদের প্রতিটি পণ্য স্থানীয়ভাবে উৎপাদিত হয় এবং তা ক্রেতাদের মাঝে পৌঁছে দেওয়ার দায়িত্বে রয়েছে একদল উৎসাহী ও প্রতিশ্রুতিবদ্ধ কর্মীবৃন্দ।”

তিনি আরোও বলেন, “বাংলাদেশের সমৃদ্ধির এই যাত্রায় কোকা-কোলা বাংলাদেশ বেভারেজেস-এর ভূমিকা নিয়ে আমি অত্যন্ত আশাবাদী।”

২১ বছরের কর্মজীবনে, হিন্দুস্তান কোকা-কোলা বেভারেজেস লিমিটেড এবং বার্জার পেইন্টস ইন্ডিয়া লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্টানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন মায়াঙ্ক অরোরা।

ভুবনেশ্বরের জেভিয়ার্স ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের একজন এলামানাই মায়াঙ্ক অরোরা। তিনি ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট, আহমেদাবাদ থেকে অ্যাডভান্সড ম্যানেজমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি দিল্লি ইউনিভার্সিটি থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com