1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে ৩১ আগস্ট ব্যাংক এশিয়ার ১০ লাখ ৬৩ হাজার শেয়ার বিক্রি করলেন উদ্যোক্তা পরিচালক কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা

নদীতে ভাসছিল নিখোঁজ বুয়েট ছাত্রের লাশ

  • আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ১১.৪২ এএম
  • ৪০১ Time View

নিখোঁজের ৩ দিন পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে বুয়েট ছাত্র ফারদিন নূর পরশের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ নভেম্বর) রাতে বনানী ঘাট সংলগ্ন লক্ষ্মী নারায়ণ কটন মিলের পেছন দিক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফারদিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবেরও যুগ্ম সম্পাদক ছিলেন ফারদিন। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকার কাজী নুর উদ্দিনের ছেলে। থাকতেন রাজধানীর ডেমরার কোনাপাড়া শান্তিবাগ এলাকায়। তিন ভাইয়ের মধ্যে ফারদিন সবার বড় ।

স্বজনরা জানান, শুক্রবার বিকেলে বাসা থেকে বেরিয়ে যান ফারদিন। রাতে বাড়ি ফেরেননি । এরপর থেকেই আর কোনও খবর পাওয়া যায়নি তার। এই ঘটনায় শনিবার রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়। সোমবার নৌ পুলিশের ফোন পেয়ে নারায়ণগঞ্জে এসে ফারদিনের লাশ শনাক্ত করেন স্বজনরা।

নারায়ণগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, একটি লাশ নদীতে ভাসমান অবস্থায় ছিল। এই খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। পরে স্বজনরা তার মরদেহ শনাক্ত করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com