1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

গাইবান্ধায় বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট : সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ৭.১৬ পিএম
  • ২৬৪ Time View

নিজস্ব প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় শাহেরা বেগম (৫৫) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ নভেম্বর) উপজেলার পশ্চিম ছাপড়হাটী এলাকার সরকার পাড়া গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। দুই সন্তানের মা শাহেরা বেগম ওই গ্রামের মকবুল হোসেনের স্ত্রী।

পরিবার ও স্থানীয়রা জানায়, রাতে তিনি নিজের শোবার ঘরেই ছিলেন। কিন্তু কখন ঘর থেকে বেরিয়ে গেছে তা পরিবারের লোকেরা জানে না। সকালে তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে লম্বা একটি গাছের ডালে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন। পরে পুলিশ এসে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। শাহেরা মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ ছিলেন না বলে এলাকাবাসী জানায়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার মোকাদ্দেম বলেন, ‘শাহেরা নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ গাছের অনেক উপরে ঝুলছিল। বিষয়টি আমাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com