1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
Title :
ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ২য় বার্ষিক সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫ প্রকাশ রাইজ অ্যাবাভ অলে অপোর সম্মাননা; রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা গোপালগঞ্জে দেড় লাখের বেশি মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ ১ ডিসেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ বন্ডবাজার গতিশীল করতে মূল বোর্ডে থিমেটিক বন্ড আনছে বিএসইসি বরেণ্য কূটনীতিক ও সাবেক রাষ্ট্রদূত ড. এম. আফসারুল কাদেরের কুলখানি আগামী ১ ডিসেম্বর সাংবাদিক নেকবর হোসেনের পিতা সমাজসেবক মো. আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু বাংলাদেশের পোশাকশিল্প থেকে ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ সরাল বিদেশি ব্র্যান্ড

৩৮তম এজিএম অনুষ্ঠিত ইবনে সিনা ফার্মার

  • আপডেট : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২, ৩.৩৫ পিএম
  • ২৫২ Time View

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসির ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ অক্টোবর) ডিজিটাল (ভার্চুয়াল) প্লাটফর্মে অনুষ্ঠিত এ সভায় ২০২১-২২ অর্থ বছরের আর্থিক ফলাফলের ভিত্তিতে ৬০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়

এসময় সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর সম্মানীয় চেয়ারম্যান কাজী হারুন অর রশিদ।

সভায় কোম্পানির শেয়ারহোল্ডারগণ, ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম সহ অন্যান্য পরিচালকবৃন্দ, চেয়ারম্যান অডিট কমিটি, চেয়ারম্যান এনআরসি, অডিটর, কমপ্লায়ান্স অডিটর, ইন্ডিপেন্ডেন্ট স্কুটিনাইজার এবং নির্বাহী পরিচালক ও কোম্পানী সেক্রেটারী উপস্থিত ছিলেন।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সকাল ৯.৩০ মিনিটে সভার কার্যক্রম শুরু হয়।

সভায় ২০২১-২২ অর্থবছরের নিরীক্ষিত হিসাব, কোম্পানীর পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও নিরীক্ষকগণের প্রতিবেদন পেশ করা হয়। শেয়ারহোল্ডারগণের পক্ষ থেকে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতক্রমে বার্ষিক হিসাব ও পরিচালনা পর্ষদের প্রতিবেদন অনুমোদিত হয়।

সভায় শেয়ারহোল্ডারগণের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে বক্তব্য রাখেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম।

সভায় স্পন্সর পরিচালকগণের মধ্য থেকে কাজী হারুন অর রশিদ ও প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম পরিচালক হিসেবে পুনর্নির্বাচিত হন।

জাতীয় রাজস্ব কোষাগারে শুল্ক, কর ও ভ্যাট বাবদ কোম্পানী ১ জুলাই, ২০২১ থেকে ৩০ জুন, ২০২২ পর্যন্ত ১৭৮,৯৫,৮৪,৮২৬ টাকা (এক শত আটাত্তর কোটি পঁচানব্বই লক্ষ চুরাশি হাজার আটশত ছাব্বিশ টাকা) প্রদান করে জাতীয় অর্থনীতি বিকাশে এক উল্লেখযোগ্য অবদান রেখেছে।

জাতীয় শ্রমনীতির আলোকে কোম্পানী বছরে মুনাফার শতকরা ৫ ভাগ টাকা অর্থাৎ ৪,০৩,৪১,৬০৫ টাকা (চার কোটি তিন লক্ষ একচল্লিশ হাজার ছয়শত পাঁচ টাকা) শ্রমিক মুনাফা অংশীদারিত্ব তহবিলে প্রদান করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com